ইন্সটাগ্রামে এসেছে নতুন ‘ম্যাপ’ ফিচার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

‘ম্যাপ’ নামে নতুন একটি ঐচ্ছিক (অপ্ট-ইন) ফিচার যুক্ত করেছে ইনস্টাগ্রাম। ফিচারটির কল্যাণে প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে নিজেদের লোকেশন শেয়ার করতে পারবে এবং রিয়েল-টাইমে বন্ধুদের অবস্থান ট্র্যাক করতে সক্ষম হবে। গত বুধবার (৬ আগস্ট) থেকে আমেরিকায় সকল ব্যবহারকারীর জন্য এই ‘ম্যাপ’ ফিচারটি চালু করেছে মেটা’র মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। 

বিভিন্ন অ্যাপ ও ডিভাইসে লোকেশন শেয়ার করার প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। ব্যবহারকারীদের মাঝে যোগাযোগ ও এনগেজমেন্ট বৃদ্ধি করাই লোকেশন শেয়ারের মূল উদ্দেশ্য। জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট ও অ্যাপলের ‘ফাইন্ড মাই’ অ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে আরও আগে থেকেই লোকেশন শেয়ার করার সুবিধা চালু আছে। প্রকৃতপক্ষে ইনস্টাগ্রাম তাঁদের ‘ম্যাপ’ ফিচারটি তৈরিতে স্ন্যাপচ্যাটের লোকেশন শেয়ারিং ফিচার দ্বারা অনুপ্রাণিত হয়েছে বলেই ধারণা অনেকের। 

ইনস্টাগ্রামের ‘ম্যাপ’ ফিচারটি দিয়ে যা করা যাবে
ব্যবহারকারীরা ‘ম্যাপ’ ফিচারটি ব্যবহার করে খুব সহজেই বন্ধুদের সাথে সাক্ষাতের (মিটআপের) আয়োজন করতে পারবেন এবং পছন্দের নির্মাতাদের (ক্রিয়েটরদের) শেয়ার করা জায়গাগুলো (হটস্পট) খুঁজে বের করে সেগুলো নিজেদের মতো করে ঘুরে দেখতে পারবেন। 

অর্থাৎ, নতুন এই টুলের কল্যাণে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের ও পছন্দের নির্মাতাদের শেয়ার করা লোকেশন-ভিত্তিক কনটেন্ট তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস করতে পারবেন এবং পরবর্তীতে সেগুলোর অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়া ব্যক্তিগত (ইন-পারসন) ইভেন্ট আয়োজনেও ‘ম্যাপ’ ফিচারটি বেশ কার্যকর হতে পারে।

বন্ধুদের শেয়ার করা স্থানীয় কোনো ক্যাফেতে খেতে যাওয়া থেকে শুরু করে নিকটবর্তী কোনো লাইভ ইভেন্টে অংশ নেওয়া- এ সবই এখন আরও সহজ হয়ে উঠবে ইনস্টাগ্রামের ‘ম্যাপ’ ফিচারটির কল্যাণে। সার্বিকভাবে এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের মাঝে সামাজিক যোগাযোগ বাড়ানো, যেখানে তাদের ব্যক্তিগত ডেটাও সুরক্ষিত থাকবে।

‘ম্যাপ’ ফিচারটি যেভাবে ব্যবহার করা যাবে
ইনস্টাগ্রামের ‘ম্যাপ’ ফিচারটি পাওয়া যাবে ডিরেক্ট মেসেজ (ডিএম) ইনবক্সে। অ্যাপটি চালু করার পর মেসেজ পেজে একটি ‘ম্যাপ’ সার্কেল (বৃত্ত) দেখতে পাবেন ব্যবহারকারীরা। সার্কেলটিতে ক্লিক করলেই দেখা যাবে বন্ধুদের মধ্যে কারা কাছাকাছি অবস্থান করছেন। 

একজন ব্যবহারকারী যখনই ‘ম্যাপ’ সার্কেলটিতে (বৃত্তে) ক্লিক করবেন তখনই এটি (সার্কেলটি) মানচিত্রে প্রসারিত হবে, যেখানে তিনি তার বন্ধুদেরকে অনুসরণ (ফলো) করতে পারবেন এবং তাদের শেয়ার করা লোকেশন-ভিত্তিক কনটেন্ট দেখতে পাবেন।

‘ম্যাপ’ টুলটির কনট্রোল ও প্রাইভেসি সেটিংস
লোকেশন শেয়ার করার যেকোনো টুল বা ফিচারের সাথে অবধারিতভাবেই গোপনীয়তা সম্পর্কিত ঝুঁকির প্রসঙ্গটি চলে আসে। ‘ম্যাপ’ টুলটিও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে ইনস্টাগ্রাম তাঁদের নতুন এই ফিচারে ব্যবহারকারীদেরকে শক্তিশালী নিয়ন্ত্রণ ও একাধিক গোপনীয়তা (প্রাইভেসি) সেটিংস অফার করে থাকে। 

লোকেশন শেয়ার করার ইনস্টাগ্রামের নতুন এই ফিচারটি যেহেতু একটি ঐচ্ছিক বা অপ্ট-ইন ফিচার, তাই ব্যবহারকারী চাইলে এটি ব্যবহার করতেও পারেন, আবার না-ও করতে পারেন। এক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই। তবে গোপনীয়তা ইস্যুতে এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ‘ম্যাপ’ ফিচারটি প্রাথমিকভাবে (বাই ডিফল্ট) বন্ধ অবস্থায় থাকে। অর্থাৎ, ব্যবহারকারী নিজে থেকে ফিচারটি চালু না করলে এটি বন্ধ বা নিষ্ক্রিয়ই থাকবে। 

উল্লেখ্য, ফিচারটি চালু থাকা অবস্থাতেও ব্যবহারকারীর লোকেশন আপডেট কেবলমাত্র তখনই হবে যখন অ্যাপটি তার ডিভাইসে চালু (ওপেন) থাকবে, অন্যথায় নয়। ফলে লোকেশন বা অবস্থান সম্পর্কিত তথ্য অ্যাপটিতে কখন, কীভাবে শেয়ার করা হবে- তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।

তবে নিয়ন্ত্রণের এখানেই শেষ নয়। লোকেশন আপডেট কখন, কীভাবে শেয়ার করা হবে তা যেমন ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক তেমনি কাদের সাথে শেয়ার হবে তার-ও নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থাৎ, লোকেশন সম্পর্কিত তথ্য কাদের সাথে শেয়ার করা হবে তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করে দিতে পারবেন। 

এক্ষেত্রে ‘ম্যাপ’ ফিচারটির গোপনীয়তা (প্রাইভেসি) সেটিংসে ব্যবহারকারী বেশ কিছু অপশন পেয়ে যাবেন। অপশনগুলো এরুপ: ‘বন্ধুদের সাথে’ (যাদের তারা অনুসরণ করেন), ‘ঘনিষ্ঠ বন্ধুদের সাথে’, ‘কাস্টম তালিকা’, অথবা ‘কারো সাথে নয়’। 

উল্লেখ্য, কাস্টম তালিকা তৈরির মাধ্যমে নির্দিষ্ট কিছু বন্ধুর সাথে লোকেশন শেয়ার করা যাবে, আবার চাইলে নির্দিষ্ট কয়েকজন বন্ধুর সাথে লোকেশন শেয়ার করা থেকে বিরতও থাকা যাবে। শুধু তাই নয়, নির্দিষ্ট লোকেশক সম্পর্কিত তথ্যও ব্যবহারকারী চাইলে বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রাখার সুযোগ আছে। 

কিশোর-কিশোরীদের জন্য তদারকি ব্যবস্থা (সুপারভিশন) চালু করেছেন এমন অভিভাবকরাও তাদের সন্তানদের লোকেশন শেয়ার করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফিচারটি সক্রিয় থাকলে এ সম্পর্কিত নোটিফিকেশন পাবেন। 

তথ্যসূত্র: ইনস্টাগ্রাম, ম্যাশেবল

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর