হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

মেটা’র মালিকানাধীন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন ফিচার যুক্ত হচ্ছে। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের এই ফিচারটির দেখা মিলবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। ইনস্টাগ্রামের বহুল-ব্যবহৃত এই ফিচারটি হোয়াটসঅ্যাপে এলে ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেটস কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথে শেয়ার করার সুযোগ পাবেন। গত ১ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপ বেটাইনফো প্ল্যাটফর্মে প্রকাশিত নতুন টেস্টফ্লাইট আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজের মতোই একটি টুল, যেখানে ব্যবহারকারীদের শেয়ার করা কোনো কনটেন্ট (ছবি ও ভিডিও) ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ, স্ট্যাটাস পোস্ট করার ২৪ ঘন্টা পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বা অদৃশ্য হয়ে যায়। 

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিগত কয়েক বছর ধরেই ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি ব্যবহার করে আসছেন। সর্বপ্রথম ২০১৮ সালের নভেম্বরে ইনস্টাগ্রাম স্টোরিজে যুক্ত হয় ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি, যা পরবর্তীতে পোস্ট ও রিলসেও চালু করা হয়। এই অপশনটির কল্যাণে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের ফলোয়ার তালিকায় থাকা সকলের পরিবর্তে কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথে আপডেটস শেয়ার করার সুযোগ পান। 

ইনস্টাগ্রামে সফল এই ফিচারটি এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও চালু করতে চলেছে মালিক প্রতিষ্ঠান মেটা। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটস শেয়ার করার ক্ষেত্রে ৩টি অপশন পেয়ে থাকেন: ‘মাই কনটাক্টস’, ‘মাই কনটাক্টস এক্সসেপ্ট…’, এবং ‘অনলি শেয়ার উইথ…’।

‘মাই কনটাক্টস’ অপশনটি সিলেক্ট করলে স্ট্যাটাস আপডেটস ব্যবহারকারীর কনটাক্ট লিস্টে থাকা সকলের সাথে শেয়ার হয়ে যাবে। অন্যদিকে ‘মাই কনটাক্টস এক্সসেপ্ট…’ অপশনটি ব্যবহার করে কনটাক্ট লিস্টে থাকা নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ব্যতীত সকলের সাথে স্ট্যাটাস আপডেটস শেয়ার করা যায়।

তৃতীয় অপশনটি হচ্ছে ‘অনলি শেয়ার উইথ…’, যেখানে কেবলমাত্র ব্যবহারকারীর সিলেক্ট করে দেওয়া ব্যক্তিরাই নির্দিষ্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন। অনেকের কাছেই এই অপশনটি ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের অনুরূপ মনে হতে পারে। তবে এই দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি যুক্ত হলে স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা ও নিয়ন্ত্রণ থাকবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হাতে। প্রতিটি স্ট্যাটাস কে বা কারা দেখতে পাবেন তা নির্ধারণ করে দেওয়া আরও সহজ হয়ে যাবে তাঁদের জন্য।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কীভাবে কাজ করবে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার?
হোয়াটসঅ্যাপ বেটাইনফো’র টেস্টফ্লাইট আপডেট অনুসারে, ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি যুক্ত হলে ব্যবহারকারীরা প্রাইভেসি সেটিংসে আলাদাভাবে ঘনিষ্ঠ বন্ধুদের (ক্লোজ ফ্রেন্ডস) একটি তালিকা তৈরি করতে পারবেন। 

পরবর্তীতে নতুন স্ট্যাটাস পোস্ট করার সময় তালিকায় থাকা ঘনিষ্ঠ বন্ধুদের (ক্লোজ ফ্রেন্ডস) সাথে তা শেয়ার করার অপশন পেয়ে যাবেন ব্যবহারকারী। অর্থাৎ, ঘনিষ্ঠ বন্ধুদের (ক্লোজ ফ্রেন্ডস) তালিকায় যারা আছেন কেবলমাত্র তারাই স্ট্যাটাসটি দেখতে পাবেন, অন্য কেউ নয়।

উল্লেখ্য, ক্লোজ ফ্রেন্ডস বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে শেয়ার করা আপডেটগুলোকে আলাদা করার জন্য এগুলোর চারপাশে ভিন্ন রঙের রিং দেখা যাবে। ফলে যাদের সাথে শেয়ার করা হবে তারা সহজেই বুঝতে পারবেন যে, এই আপডেটটি নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথেই শেয়ার করা হয়েছে, সকলের সাথে নয়। ইনস্টাগ্রামেও ফিচারটি ঠিক একইভাবে কাজ করে। 

ইনস্টাগ্রামের মতোই হোয়াটসঅ্যাপেও ক্লোজ ফ্রেন্ডস তালিকায় কারা আছেন, কাদেরকে নতুন করে যুক্ত করা হয়েছে, এবং কাদেরকে বাদ দেওয়া হয়েছে- এ সম্পর্কিত তথ্য ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ জানতে পারবেন না। কেননা ক্লোজ ফ্রেন্ডস একটি প্রাইভেট লিস্ট বা তালিকা। এ তালিকায় যুক্ত হওয়া বা বাদ পড়া ব্যক্তিরা এ সম্পর্কিত কোনো নোটিফিকেশন পাবেন না।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করেন এমন ব্যক্তির সংখ্যা আপাতদৃষ্টিতে খুব বেশি মনে না হলেও সম্প্রতি মেটা সম্প্রতি জানিয়েছে যে, বিশ্বজুড়ে এই ট্যাবটি ব্যবহার করেন ১৫০ কোটি মানুষ। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি এবং সে হিসেবে প্ল্যাটফর্মটির প্রায় অর্ধেক ব্যবহারকারীই স্ট্যাটাস ট্যাবটি ব্যবহার করে থাকেন।

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ বেটাইনফো, নাইনটুফাইভম্যাক

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর