হোয়াটসঅ্যাপে মেসেজ লিখতে সহায়তা করবে এআই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন এআই ফিচার। এর কল্যাণে অ্যাপটিতে নতুন মেসেজ লেখা, প্রুফরিড করা এবং লেখার ধরণ বা টোন পরিবর্তনে এআই প্রযুক্তির সহায়তা পাওয়া যাবে। সম্প্রতি (২৭ আগস্ট) এমনটাই ঘোষণা করেছে মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।

‘রাইটিং হেল্প’ নামের আসন্ন এই ফিচারটি মেটা’র ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তি ব্যবহার করে থাকে। এই প্রযুক্তির কল্যাণে ব্যবহারকারীরা এআই দিয়ে এমনভাবে রেসপন্স জেনারেট করতে পারেন যেখানে মূল মেসেজ কিংবা মেসেজটি পুনরায় লেখার পরামর্শ- দুটোর কোনোটিই পড়তে বা অ্যাক্সেস করতে পারেন না মেটা বা হোয়াটসঅ্যাপের কেউই। এর অর্থ হচ্ছে, ‘রাইটিং হেল্প’ ব্যবহার করা হলেও ব্যবহারকারীদের মেসেজের গোপনীয়তা সম্পূর্ণভাবে বজায় থাকবে হোয়াটসঅ্যাপে।

‘রাইটিং হেল্প’ ব্যবহার করে কী করা যাবে?
নতুন এই ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা তাঁদের মেসেজসমূহকে পেশাদার, মজার, সহায়ক বা নতুন আঙ্গিকে লেখার জন্য এআই-জেনারেটেড পরামর্শ পাবেন। অর্থাৎ, এআই প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীরা তাঁদের মেসেজের ভাষাগত গঠন ও ধরণে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবেন। 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এই যুগে ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনে চ্যাটজিপিটি ও জেমিনি’র মতো চ্যাটবট বা এআই অ্যাসিসট্যান্ট টুলগুলো ব্যবহার করছেন। মেসেজ লেখার সময় ব্যবহারকারীদের যাতে চ্যাটজিপিটি’র মতো টুল ব্যবহার করতে না হয় সেজন্যই হোয়াটসঅ্যাপ এবার ‘রাইটিং হেল্প’ নামের এআই ফিচারটি নিয়ে আসতে যাচ্ছে। অর্থাৎ, ব্যবহারকারীদেরকে অ্যাপের নিজস্ব এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে প্ল্যাটফর্মটি।

নতুন এই ফিচারটি কীভাবে ব্যবহার করা যাবে?
হোয়াটসঅ্যাপ বলছে, তাঁদের অ্যাপে মেসেজ লেখার সময় ব্যবহারকারীরা পেন্সিলের মতো দেখতে নতুন একটি আইনকন দেখতে পাবেন। এই আইকনটিতে ট্যাপ করেই ‘রাইটিং হেল্প’ ফিচারটির সুবিধা নিতে পারবেন তাঁরা। উল্লেখ্য, আপাতত নির্বাচিত কয়েকটি দেশে ইংরেজি ভাষায় মেসেজ লেখার নতুন এই ফিচারটি চালু করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সাথে একান্ত আলাপচারিতায় এআই প্রযুক্তির সহায়তা নিতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্যবহারকারীরা, তা এখনও পরিষ্কার নয়। কেননা এ ধরণের একান্ত ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মানুষ সাধারণত নিজেদের মতো করেই মেসেজ আদানপ্রদান করতে চান। তাই এখন দেখার বিষয়, ‘রাইটিং হেল্প’ ফিচারটির হেল্প নিতে কতটা প্রস্তুত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর