বাফুফের এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এখন থেকে টিকটকে ফুটবল ম্যাচের হাইলাইটস, পর্দার পেছনের গল্প, খেলোয়াড়দের নানা মুহূর্ত এবং ভক্তদের অংশগ্রহণসহ বিশেষ কনটেন্ট দেখা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানায়, আগামী এক বছরের জন্য বাফুফের সঙ্গে পার্টনারশিপ করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় টিকটক বাফুফের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে কাজ করবে। পার্টনারশিপের লক্ষ্য বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ও মান উন্নয়ন, কনটেন্ট ক্রিয়েটরদের ফুটবল ইকোসিস্টেমে যুক্ত করা এবং টিকটকের বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ফুটবলকে তুলে ধরা।

বাংলাদেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা। তরুণ প্রজন্ম এখন মোবাইলভিত্তিক শর্ট ভিডিওর মাধ্যমে খেলাধুলার কনটেন্ট বেশি উপভোগ করছে। কমিউনিটি ফুটবলের সঙ্গে দর্শকদের আরও কাছাকাছি আনতে টিকটকের সঙ্গে এই পার্টনারশিপের আওতায় বছরজুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বাফুফে।

আগামী এক বছর টিকটক হবে বাফুফের কনটেন্টের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে ম্যাচের হাইলাইটস, পর্দার পেছনের মুহূর্ত, খেলোয়াড়দের গল্প, দর্শকদের প্রতিক্রিয়া এবং কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি ফুটবল সংক্রান্ত ভিডিও দেখা যাবে। গুরুত্বপূর্ণ ম্যাচ ও বিশেষ মুহূর্ত ঘিরে ক্যাম্পেইন, ক্রিয়েটর পার্টনারশিপ, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং পুশ নোটিফিকেশনও চালু করা হবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, ‘সৃজনশীলতা, সংস্কৃতি ও কমিউনিটির মাধ্যমে টিকটকে খেলাধুলাপ্রেমীরা যুক্ত হতে পারেন। বাফুফের সঙ্গে কাজ করে আমরা একটি সক্রিয় কনটেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা বাংলাদেশের ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন।’

বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, ‘আমরা চাই, ম্যাচের বাইরেও ভক্তরা ফুটবলের নানা দিক উপভোগ করুক এবং সবার মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়ুক।’

টিকটকে বাফুফের অফিসিয়াল কনটেন্ট ফলো করলে সারা বছর ভক্তরা ফুটবলের হাইলাইটস ও এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর