দেশে টিকটক সার্চে কারা শীর্ষে, জানেন?

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। ২০২৫ সালে বাংলাদেশ থেকে টিকটকে সবচেয়ে বেশি খোঁজা ভিডিওর তালিকা প্রকাশ করেছে টিকটক। বছরজুড়ে গান, খেলাধুলা, ভ্রমণ থেকে শুরু করে শোবিজ তারকা, নাটক ও সংবাদসহ নানা বিষয়ে খোঁজ করেছেন বাংলাদেশের টিকটক ব্যবহারকারীরা।

শুধু বিনোদন নয়, টিকটকে কী ট্রেন্ড চলছে, কোন খেলোয়াড় আলোচনায়, কোথায় ঘুরতে যাওয়া যায় কিংবা নতুন কিছু শেখা যায়। এসব জানতেও সার্চ করেছেন ব্যবহারকারীরা।

২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি সার্চ করা শোবিজ তারকার তালিকায় আছেন ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান, তাসনিয়া ফারিণ ও শবনম ফারিয়া। সংগীতশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়েছেন রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ডের সুমি, প্রীতম হাসান ও টেলর সুইফট।

টিকটকে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে শোবিজ তারকাদেরও। ছবি: টিকটক

টিকটক কনটেন্ট নির্মাতাদের মধ্যে নুসরাত জাহান, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির ও ওমর অলওয়েজ অন ফায়ার নিয়ে বেশি সার্চ করা হয়েছে। খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন লামিনে ইয়ামাল, জায়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

দর্শনীয় স্থানের সার্চ তালিকায় রয়েছে দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড ও ফটিকছড়ির মিনি কাশ্মীর। এ ছাড়া টিভি শো ও নাটকের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘কুসুম’, ‘কথা’, ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘পরিণীতা’।

২০২৫ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর তালিকায় আছে ব্যালন ডি’অর ২০২৫, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন, পুলিশের নতুন পোশাক এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে তাফসির শারনের ‘সোনার তরী’, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া ‘চাঁদ মামা’ (বরবাদ সিনেমা), ঈশান ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, মানু ও আনুরাল খালিদের ‘ঝোল’ এবং ঋতুরাজ ও নন্দিতার ‘বুলবুলি’।

এ ছাড়া এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন এবং ফুল স্টেপ স্কিন কেয়ার। এসব বিষয়ও ২০২৫ সালে টিকটকে বেশি সার্চ করেছেন ব্যবহারকারীরা।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ জানিয়েছেন, মানুষ এখন দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পেতে চায়। বাংলাদেশের ব্যবহারকারীরা নানা বিষয় জানতে টিকটকের ওপর নির্ভর করছেন। এ বছরের শীর্ষ সার্চ তালিকা দেখায়, কীভাবে টিকটক মানুষকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর