বিশ্বজুড়ে বিভ্রাটের সম্মুখীন ইলন মাস্কের 'এক্স'

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া 'এক্স' (পূর্বের টুইটার) বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের সম্মুখীন হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ইন্টারনেটে বিভিন্ন সাইটের বিভ্রাট পর্যবেক্ষণকারী অনলাইন প্ল্যাটফর্ম 'ডাউনডিটেক্টর'-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সোয়া ৯টা নাগাদ শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রায় ২৩ হাজার ব্যবহারকারী এক্স ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। একই সময়ে যুক্তরাজ্যে ৭ হাজার এবং কানাডায় প্রায় ৩ হাজার রিপোর্ট জমা পড়েছে।

ক্ষুব্ধ ব্যবহারকারীরা জানিয়েছেন, এক্স প্ল্যাটফর্মে লগ-ইন করা, নতুন পোস্ট আপলোড করা এবং ফিড রিফ্রেশ করার ক্ষেত্রে বারবার 'এরর' মেসেজের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকের ক্ষেত্রে এক্সের মোবাইল অ্যাপ কাজ করলেও ওয়েবসাইট ভার্সন অচল ছিল। ডাউনডিটেক্টরের হিটম্যাপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে পরিষেবার এই বিঘ্ন ছিল সবচেয়ে বেশি।

এক্স কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিভ্রাটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার পর থেকে বেশ কয়েকবার এই ধরনের বৈশ্বিক বিভ্রাটের মুখে পড়েছে এক্স। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সার্ভার রক্ষণাবেক্ষণ বা অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণেই এই ধরনের সমস্যা হতে পারে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর