ইলন মাস্কের এক্স-কেও ছাড়িয়ে গেল জাকারবার্গের থ্রেডস

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ প্ল্যাটফর্মের (পূর্বের টুইটারের) সাথে পাল্লা দিতেই ২০২৩ সালের জুলাই মাসে ‘থ্রেডস’ প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয় মার্ক জাকারবার্গের মেটা। মাইক্রোব্লগিং ফরম্যাটের সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে এক্স এখনও আধিপত্য ধরে রাখলেও বাজার গবেষণা প্রতিষ্ঠান সিমিলারওয়েব বলছে, অন্তত একটি দিকে ইতোমধ্যেই এক্স প্ল্যাটফর্মকেও ছাড়িয়ে গেছে থ্রেডস।

সিমিলারওয়েব-এর তথ্য বলছে, বর্তমানে মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন ব্যবহারে এক্স-এর চেয়েও বেশি সক্রিয় থাকছে থ্রেডসে। গত ৭ জানুয়ারি মোবাইল ডিভাইস থেকে থ্রেডসে সক্রিয় ছিল ১৪১ দশমিক ৫ মিলিয়ন ব্যবহারকারী, যেখানে সেদিন এক্স প্ল্যাটফর্ম সক্রিয়ভাবে ব্যবহার করেছে ১২৫ মিলিয়ন ব্যবহারকারী। 

অর্থাৎ, সিমিলারওয়েব-এর তথ্য অনুযায়ী এখন এটা বলাই যায়, মোবাইল ব্যবহারকারীদের মাঝে এক্সের চেয়েও এখন জনপ্রিয়তায় এগিয়ে থ্রেডস। যদিও ওয়েব-ভিত্তিক ব্যবহারকারীদের মাঝে এখনও আধিপত্য ধরে রেখেছে এক্স।

মোবাইল ডিভাইসে থ্রেডসের এগিয়ে যাওয়ার বিষয়টিকে অবশ্য বিচ্ছিন্ন কিংবা একক কোনো ঘটনা বলা যাচ্ছে না। অনেকেই এর পেছনে এআই চ্যাটবট গ্রোক-কে কেন্দ্র করে এক্সের বিতর্কে জড়িয়ে পড়ার সাম্প্রতিক বিষয়টিকে কারণ হিসেবে দেখছে। তবে তথ্য বলছে, গত কয়েক মাস ধরেই থ্রেডসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

উল্লেখ্য, সম্প্রতি এক্স প্ল্যাটফর্মের সমন্বিত এআই চ্যাটবট গ্রোক ব্যবহার করে সম্মতি ছাড়াই নারীদের নগ্ন ছবি তৈরি করতে দেখা গেছে, যা নিয়ে প্রযুক্তি বিশ্বে বিতর্কের সম্মুখীন হয়েছে গ্রোক ও এক্স প্ল্যাটফর্ম উভয়ই। বিতর্ক সামলাতে হয়েছে ইলন মাস্ককেও।

জল এতটাই গড়িয়েছে যে, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল গ্রোকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ডিপফেক ছবি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের কারণে গ্রোক এআই এবার তদনের সম্মুখীন হতে পারে যুক্তরাজ্য, ইইউ, ভারত, ব্রাজিলসহ আরও কয়েকটি দেশেও।

এক্সের এমন বিতর্কে জড়ানোয় আরেক সামাজিক মাধ্যম ব্লুস্কাই-এর অ্যাপ ইনস্টলেশনের সংখ্যা বিগত কয়েক দিনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তবে মোবাইল ব্যবহারকারীদের মাঝে থ্রেডস ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বেশ অনেক মাস ধরেই। এর পেছনে মূল কৃতিত্ব মেটার ক্রস-প্ল্যাটফর্ম প্রচারণার। মেটার মালিকানাধীন জনপ্রিয় দুই সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে থ্রেডসকে। উল্লেখ্য, সারা বিশ্বে ফেসবুক ব্যবহার করে থাকেন ৩০০ কোটি মানুষ, অন্যদিকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি।

থ্রেডসের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে নির্মাতা-কেন্দ্রিক বিভিন্ন ফিচার নিয়ে আসা। অর্থাৎ, ব্যবহারকারীদের পাশাপাশি নির্মাতাদের আকৃষ্ট করতেও উদ্যোগের কমতি নেই এই প্ল্যাটফর্মটির। গত এক বছরে থ্রেডসে যুক্ত হয়েছে নির্দিষ্ট বিষয়ভিত্তিক কমিউনিটি, উন্নত ফিল্টার, ডিরেক্ট মেসেজ, দীর্ঘ টেক্সট, এবং ডিজঅ্যাপিয়ারিং পোস্টের মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার।

গত বছর আগস্টে মেটা জানিয়েছিল, থ্রেডসের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি ছাড়িয়ে গেছে। এরপর অক্টোবরে মেটা জানায়, প্রতিদিন সক্রিয়ভাবে থ্রেডস ব্যবহার করে ১৫ কোটি মানুষ।

উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫৫০ মিলিয়নের (৫৫ কোটির) বেশি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর