নববর্ষ উদযাপনে টিকটকে নতুন ট্রেন্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম

বাংলা নতুন বছর ১৪৩৩-কে ঘিরে উৎসবের আমেজ এখনো থামেনি। পহেলা বৈশাখ পেরিয়ে গেলেও তার রেশ এখনও স্পষ্ট সামাজিক মাধ্যমে, বিশেষ করে টিকটকে। এখানে কনটেন্ট ক্রিয়েটররা নববর্ষের ফ্যাশন, ঘোরাঘুরি, খাবার ও উদযাপনের নানা দিক তুলে ধরছেন ভিন্নধারার ভিডিওতে। ফলে ঐতিহ্যবাহী এই উৎসব নতুনভাবে ধরা দিচ্ছে ডিজিটাল পর্দায়। তৈরি হচ্ছে বৈশাখ উদযাপনের নতুন ট্রেন্ড।

টিকটকে বৈশাখকেন্দ্রিক কনটেন্ট ছড়িয়ে দিতে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে #PohelaBoishakh হ্যাশট্যাগে ইতোমধ্যে ৪৭ হাজারের বেশি ভিডিও পোস্ট হয়েছে। আর #ShubhoNoboBorsho হ্যাশট্যাগে ভিডিওর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার।

ফ্যাশনভিত্তিক কনটেন্ট দিয়ে নজর কেড়েছেন কনটেন্ট ক্রিয়েটর ফারিহা তাসনিম। তিনি কর্পোরেট, জেনজি ও ক্লাসিক বাঙালি, এই তিন ধাঁচে বৈশাখের ফ্যাশন তুলে ধরেছেন। তার ভিডিওগুলোতে যেমন অফিসমুখী ব্যস্ত জীবনের ছাপ রয়েছে। সেই সাথে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী বাঙালি সাজের সৌন্দর্য। তরুণীদের মধ্যে তার এই কনটেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অন্যদিকে বাইট ব্লিসের ভিডিওগুলোতে দেখা যায় একটু ভিন্নধর্মী উপস্থাপনা। ঢাকার নিরিবিলি স্থান, ছোট ক্যাফে, ব্রাঞ্চ স্পট কিংবা ছবি তোলার সুন্দর জায়গা তুলে ধরছেন তিনি। যারা ভিড় এড়িয়ে শান্তভাবে বৈশাখ উদযাপন করতে চান, তাদের জন্য তার কনটেন্ট সহায়ক হতে পারে।

ঢাকা শহরের বিভিন্ন ঘোরার জায়গা ও বৈশাখের অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করেছেন মেহরাব মোস্তফা। ‘পহেলা বৈশাখে ঘোরার সেরা ৫ জায়গা’ বা ‘দেশি স্পট ঘুরে দেখার তালিকা’, এ ধরনের ভিডিও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তার কনটেন্টে ছাদে আড্ডা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং দেশীয় খাবারের মুহূর্তগুলোও উঠে এসেছে।

এ ছাড়া কম খরচে বৈশাখ উদযাপনের উপায় দেখাচ্ছেন ‘ইস দ্যাট ফুড’। কোথায় সহজে পান্তা-ইলিশ, মিষ্টি বা বিভিন্ন খাবারের প্ল্যাটার পাওয়া যায়। এ ধরনের তথ্যভিত্তিক ভিডিও দর্শকদের জন্য সহায়ক হয়ে উঠছে।

সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, বৈশাখের মতো ঐতিহ্যবাহী উৎসব এখন শুধু রাস্তাঘাট বা মেলায় সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি নতুনভাবে উপস্থাপিত হচ্ছে।

টিকটকের মতো প্ল্যাটফর্মে এই কনটেন্টগুলো একদিকে যেমন বিনোদন দিচ্ছে। অন্যদিকে বৈশাখের ঐতিহ্য ও আধুনিক জীবনযাত্রার এক নতুন সংযোগও তৈরি করছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর