হোয়াটসঅ্যাপে মেসেজ নির্দিষ্ট সময়ের জন্য পিন করা যাবে
ইনডিপেনডেন্ট ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:০২ পিএমআপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম
ছবি: আনস্প্ল্যাশের সৌজন্যে
হোয়াটসঅ্যাপে চাইলে গুরুত্বপূর্ণ চ্যাট ওপরের দিকে পিন করে রাখা যায়। অর্থাৎ, পিন করে রাখলে চ্যাটলিস্টের একদম শুরুতেই চ্যাটটি দেখা যায়। চাইলে আনপিন করার সুযোগও রয়েছে। তবে এবার নির্দিষ্ট সময়ের জন্য চ্যাট পিন করার সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট টেনডেন্সির প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে চ্যাট একটি নির্দিষ্ট সময়ে জন্য পিন করে রাখা যাবে। পরবর্তীতে নির্দিষ্ট সময় পর এটি আর পিন করা অবস্থায় থাকবে না। অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা ২.২৩.১৩.১১ সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সুবিধা।
ওয়াবেটাইনফো জানিয়েছে, মেসেজ পিন ডিউরেশন সুবিধা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত মেসেজ ও গ্রুপ চ্যাট দুটিতেই এই ফিচার ব্যবহার করা যাবে। অ্যাপের পরবর্তী আপডেটে নতুন এই সুবিধা যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
স্প্যাম কল রোধে এবং প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে দুটি নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। ফিচার দুটি যথাক্রমে ‘সাইলেন্স আননোন কলারস’ এবং ‘প্রাইভেসি চেকআপ’।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘সাইলেন্স আননোন কলারস’ নামের প্রথম ফিচারটি কন্ট্যাক্ট লিস্টে নেই এমন নম্বর থেকে আসা কলগুলোর রিংটোন স্বয়ংক্রিয়ভাবে বাজতে দেবে না৷ তবে কল আসার তথ্য পরবর্তীতে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
‘প্রাইভেসি চেকআপ’ নামের আরেকটি ফিচার গোপনীয়তা সম্পর্কিত সেটিংস পর্যালোচনা এবং আরও উন্নত করবে। নতুন ফিচারের মাধ্যমে মেসেজ, কল ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও ভালোভাবে রক্ষা করা যাবে।
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।