মোস্তাফিজকে নিয়ে মেহেদী

মাশাআল্লাহ, কারও যেন নজর না লাগে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

চলতি এশিয়া কাপে মোস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছিল কিছুটা রঙহীন। হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২২ রান দিলেও উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার। তবে টুর্নামেন্টের সময় গড়ানোর সঙ্গে নিজেকে ফিরে পেতে থাকেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নেওয়ার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেন মোস্তাফিজ। সুপার ফোরেও টেনে আনেন সে ফর্ম। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ২০ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার। এর মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গার শেষ উইকেটটি নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিব আল হাসানের পাশে বসেন মোস্তাফিজ।

আর একটি উইকেট পেলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি। জাতীয় দলের সতীর্থ শেখ মেহেদী মনে করেন, শুধু সাকিবকে নয়, বিশ্বের আরও অনেক বোলারকে ছাড়িয়ে যাবেন মোস্তাফিজ। আর সে জন্য বাঁহাতি পেসারের ওপর যেন কারও নজর না লাগে, সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন শেখ মেহেদী।

আগামীকাল সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে লিটন দাসদের। টানা দুই দিন দুই ম্যাচ খেলতে হবে, এজন্য অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন মোস্তাফিজ-মেহেদীরা।

অনুশীলনের ফাঁকে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহেদী। সেখানে মোস্তাফিজের দুর্দান্ত ফর্ম নিয়ে স্পিনিং অলরাউন্ডার বলেছেন, ‘এটা তো বললাম—মাশাআল্লাহ, কারও যেন নজর না লাগে। মোস্তাফিজ যেন এভাবেই ডেলিভারি করতে পারে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলা সাকিবের নামের পাশে ১৪৯ উইকেট। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দেশের জার্সিতে মোস্তাফিজের টি-টোয়েন্টি উইকেট সংখ্যাও এখন সমান ১৪৯। তবে সাকিবের চেয়ে ১২ ম্যাচ কম খেলেছেন মোস্তাফিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদ্বয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় আছেন যৌথভাবে চার নম্বরে। তিনে থাকা ইশ সোধির উইকেট সাকিব-মোস্তাফিজের চেয়ে ১ বেশি। দুইয়ে থাকা টিম সাউদির উইকেট ১৬৪ টি। আর ১৭৩ উইকেট নিয়ে সবার ওপরে আছেন রাশিদ খান।

মেহেদীর বিশ্বাস, মোস্তাফিজ বিশ্বের অনেক বোলারকেই পেছনে ফেলবেন। সতীর্থকে নিয়ে প্রত্যাশার কথা জানাতে মেহেদী বলেছেন, ‘আমার মনে হয় শুধু সাকিব ভাই কেন, টি-টোয়েন্টিতে সে বিশ্বের আরও অনেক বোলারকে ছাড়িয়ে যাবে।’

মোস্তাফিজ সম্পর্কে এ স্পিনিং অলরাউন্ডার আরও বলেছেন, ‘ড্রেসিংরুমের আর মাঠের ভেতরের মোস্তাফিজ একেবারে ভিন্ন। মোস্তাফিজ যখন মাঠের ভেতরে ঢুকে, তখন সে পুরোপুরি আলাদা। মোস্তাফিজের যে অভিজ্ঞতা সেটা তো আপনারা দেখছেন। সে যেভাবে ডেলিভারি করছে সেটা অবিশ্বাস্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মোস্তাফিজের পাশাপাশি দারুণ বোলিং করেছেন মেহেদীও। ২৫ রানে ২ উইকেট নিয়ে লঙ্কানদের ১৭০ এর নিচে আটকে দিতে বড় ভূমিকা পালন করেছেন। এরপরও মেহেদীকে নিয়ে খুব বেশি আলোচনা নেই। তবে এসব নিয়ে একদমই ভাবেন না মেহেদী, ‘আসলে কে রেট করল, কে হাইপ দিল, কে নিচে দেখল- আমি এগুলো নিয়ে ভাবি না। এখন জাতীয় দলে খেলছি, সারাজীবন হয়ত খেলব না, সারা বছরও হয়ত পারফর্ম করব না। যতদিন খেলছি চেষ্টা করে যাব পারফর্ম করার বাকিটা আল্লাহর ইচ্ছা।’    

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর