টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে টেস্টের টস হয়েছে এবং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু প্রথম দিনের খেলা। টেস্টের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম।

এই ম্যাচটির মধ্য দিয়ে একেবারে নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ কোনো টেস্ট খেলছে একেবারে নিরপেক্ষ ভেন্যুতে।

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে নেমেছে ১৬১ বার।

এর মধ্যে ঘরের মাঠে বাংলাদেশ খেলেছে ৮৫টি টেস্ট ম্যাচ। আর ৭৬টি ম্যাচ খেলেছে প্রতিপক্ষের মাটিতে। তবে এবারই প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল।

উল্লেখ্য, ২৬ বছরে খেলা ১৬১টি টেস্টের মধ্যে ২৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, আর ড্র করেছে ১৯টিতে। বাকি ১১৪ ম্যাচে হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।

সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
এই ম্যাচে মেসিকে রীতিমতো রাজকীয় সম্মাননা দেয় আর্জেন্টিনা। আর নিজের শেষ ম্যাচটাও মেসি রাঙিয়েছেন নিজের মতো করে। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলেই প্রত্যক্ষ অবদান রেখেছেন মেসি। নিজে একটি গোল...
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর