বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে সুইডেন। মেক্সিকোর মাঠে জোড়া গোল ইয়াসিন আয়ারির।
ম্যাচের সাত মিনিটেই ইয়াসিন আয়ারির গোলে লিড নেয় সুইডেন। ৩০ মিনিটে তিউনিসিয়ার জালে দলের দ্বিতীয় গোল স্ট্রাইকার আলেকসান্দার ইসাকের।
২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা তিউনিসিয়ার। প্রথমার্ধের শেষ সময়ে এক গোল শোধ করেন ওমর রেকিক। ৫৯ মিনিটে সুইডেনের স্কোর শিটে নাম তোলেন স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস।
৮৪ মিনিটে আবারো রোমাঞ্জকর গোল সুইডেনের; এবারের স্কোরার বদলি নামা মার্টিয়াস সভানবার্গ। ম্যাচের ফেরার সুযোগ হাতছাড়া তিউনিসিয়ার। ইনজুরি সময়ে জোড়া পুরো করেন মিডফিল্ডার আয়ারি। এই জয়ে এফ গ্রুপে তিন পয়েন্ট যোগ করা প্রথম দল সুইডেন।



