সামর্থ্যের বিচারে ঢের এগিয়ে ৩ বারের ইউরো সেরা স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে ছন্দে আছে দল। প্রতিপক্ষ যেহেতু কেপ ভার্দে তাই নির্ভার থাকতেই পারে স্পেন।
চোট কাটিয়ে ফেরা তরুণ তারকা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে নিয়ে সতর্ক কোচ। শুরুর একাদশে ইয়ামালের খেলার সম্ভাবনা কম। আক্রমণে মূল ভরসা ফেরান তোরেস, মিকেল ওয়েরজাবাল। মাঝমাঠে রদ্রির দায়িত্ব থাকবে বেশি।
স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, নিখুঁত শারীরিক অবস্থায় আছে। ভিক্টর, নিকোরাও ভালো আছে। সবাই ম্যাচ খেলতে প্রস্তুত। তবে তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না।’
এদিকে প্রথম বিশ্ব আসরে নিজেদের সেরা অর্জনে ছাপ রাখতে চাইবে কেপ ভার্দে। দলের বেশ কয়েকজন ফুটবলার খেলেন ইউরোপিয়ান লিগে। সেরা খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ বুবিস্তার ছেলেরা।
কেপ ভার্দের হেড কোচ পেড্রো লিওতাও ব্রিতো বলেন, ‘প্রথম বিশ্বকাপ হলেও আমরা শুধু অংশগ্রহন করতে আসিনি, লড়াই করতে এসেছি। স্পেন, অন্যতম সেরা দলগুলোর একটি। তবে দলের কেউ উদ্বিগ্ন না, ম্যাচ উপভোগ করতে সবাই মুখিয়ে।’



