নেতার যখন এমন হাল, তখন দলের কী হবে

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৩:২৩ পিএম

ব্যাটসম্যান জস বাটলারকে নিয়ে প্রশ্ন এখনো ওঠেনি কেন- সেটাই প্রশ্ন। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানো একটি ফিফটি। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ফিফটি। ব্যস, এরপর থেকেই আর কোনো বড় ইনিংস নেই বাটলারের ইনিংসের।

বিশ্বকাপে এখন পর্যন্ত শুধু প্রথম ম্যাচেই ভালো শুরু করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ৪২ বলে ৪৩ রান করলেও ইনিংস বড় করতে পারেননি, ইংল্যান্ডও তিন শ পেরোতে না পেরে বড় ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ বাটলার।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার সম্ভাবনা প্রায় শূন্য ছিল ইংল্যান্ড। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও চরম ব্যর্থ বাটলার। ৭ বলে দুই চার ও ১ ছক্কায় ১৫ রান করেছেন। এমন না যে কাল তিনি দুর্দান্ত খেললেই তাঁর দল জিতত। কিন্তু যখন ৪০০ রানের লক্ষ্য পেয়েছে দল, সে ম্যাচে বাটলার কেন ছয়ে নামলেন, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে।

৩৮ রানে ৪ উইকেট পড়ার পর নেমেছিলেন বাটলার। পাওয়ার প্লে শেষ হওয়ার একটু পরই বিদায়। তবে ব্যাটসম্যান বাটলারের চেয়েও অধিনায়ক বাটলারকে নিয়ে প্রশ্ন বেশি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানবন্যা হয়, তবু এই মাঠে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। অথচ, দক্ষিণ আফ্রিকার দুর্বলতা রান তাড়া করায়।

গতকাল দল নির্বাচনেও ভুল ছিল ইংল্যান্ডের। ফর্মে না থাকা মার্ক উড ঠিকই দলে ছিলেন, কিন্তু বাদ পড়েছেন ক্রিস ওকস ও স্যাম কারেন। মঈন আলীকে নেওয়া হয়নি কালও। বোলিং আক্রমণে সময়মতো পরিবর্তন আনা হয়নি, ফিল্ডিং সেটআপেও কৌশলী হয়নি ইংল্যান্ড। এই ছোট ছোট বিষয়গুলো পার্থক্য গড়ে দিয়েছে।

এরপর আবার ব্যাট হাতে ব্যর্থতা। যাঁর নেতৃত্বে খেলবে দল, তাঁরই যদি এই অবস্থা হয় তবে আর ইংল্যান্ড ভালো করবে কীভাবে?     

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই টুর্নামেন্টে নিজেদের যাত্রা...
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
অস্ট্রেলিয়ার সাহসের এখানেই শেষ নয়। চোটাক্রান্ত হওয়ার পর পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে নিয়েই দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য চলতি মাসের শেষ দিকে পিঠের স্ক্যান করাবেন...
মেয়েদের বিশ্বকাপ নিয়ে এমন আগ্রহের ওপর ভিত্তি করে করে ভবিষ্যতে বিশ্বকাপে দল আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের পরের সংস্করণ থেকে দশটি করে দল অংশ নেবে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর