আবারও ‘ফ্লপ’ করুনারত্নে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম

সর্বশেষ ফিফটি করেছিলেন সেই গত জুলাইয়ে, তাও আবার এমন এক দলের বিপক্ষে, যারা বিশ্বকাপে সুযোগই পায়নি – ওয়েস্ট ইন্ডিজ। এর পর থেকেই ব্যাটটা যেন কথাই শুনছে না দিমুথ করুনারত্নের।

বেয়াড়া ব্যাটের কথা না শোনার মাশুল দিয়েছেন একাদশ থেকে বাদ পড়ে। একাদশে ফিরেছিলেন কুশল জানিথ পেরেরা। পাতুম নিশাঙ্কার সঙ্গে এই বিশ্বকাপে ওপেন করছিলেন তিনিই। কিন্তু দেখা গেল, পেরেরার ব্যাটও কম বেয়াড়া নয়! অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ফিফটি, ব্যস। এর আগে পরে কোনো ম্যাচেই দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। ফলে গতকাল আবারও কপাল খুলে গিয়েছিল করুনারত্নের।

লঙ্কান ম্যানেজমেন্টের মনে হয়েছে, পুনের পিচে ফর্মহীন পেরেরার চেয়ে ফর্মহীন করুনারত্নেকে নেওয়াটাই হয়তো ভালো হবে। কীসের কী! ছয় ওভারের মধ্যেই দেখা গেল, পেরেরার যা অবস্থা, করুনারত্নেরও তাই!

ষষ্ঠ ওভারে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির এক বল সোহা আঘাত হাতে করুনারত্নের প্যাডে। আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নেয় আফগানরা। দুর্দান্ত রিভিউতে দেখা যায়, আফগানরাই ঠিক!

নিশাঙ্কার পাশাপাশি দলকে দুর্দান্ত শুরু এনে দেওয়ার দায়িত্ব বর্তেছিল করুনারত্নের ওপরও। তা আর পারলেন কোথায়!

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিতে যুক্ত হয়েছেন নতুন দুই মুখ। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে রীতিমত ঝড় তুলেছেন ভারতের বৈভব সুরিয়াভানসি। ইংল্যান্ডের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ওপেনার।...
অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তান যুব দল। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিপক্ষে।...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর