বিদায় বলার আগে চুরির শিকার ওয়ার্নার 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:১০ পিএম

অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টই এই বাঁহাতি ওপেনারের শেষ। গত বছরই বলেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে বিদায় জানাতে চান। তবে বিদায়ী টেস্ট শুরুর আগে চুরির শিকার হয়েছেন ওয়ার্নার।

ক্যারিয়ারের শেষ টেস্টের আগে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনি পৌঁছানোর পর জেনেছেন ব্যাগ থেকে তাঁর ব্যাগি গ্রিন (অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টেস্ট ক্যাপ) হারিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে হারানো ব্যাগি গ্রিন ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় ওয়ার্নার জানিয়েছেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর তাঁর ব্যাকপ্যাক থেকে ব্যাগি গ্রিন হারিয়েছে। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকেই এই টুপি ব্যবহার করছেন ওয়ার্নার। নিজের বিদায়ী টেস্ট শুরুর আগে এটি ফিরে না পেলে নতুন ব্যাগি গ্রিন পরে ক্যারিয়ারের ১১২তম টেস্ট খেলতে হবে ওপেনারকে। দীর্ঘ ১৩ বছরের সঙ্গী এই টুপি হারিয়ে হতাশ তিনি। 

৭৯ রানে দ্বিতীয় টেস্টে জয়ের পর ওয়ার্নার সিডনিতে তাঁর বাড়ি ফিরে যান। ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাকপ্যাকের সঙ্গে মেলবোর্নেই তাঁর ব্যাগি গ্রিনটি ছিল। কিন্তু সিডনিতে ব্যাগ পাওয়ার পরই যেন তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে, ‘এটি আমার কাছে আবেগের ব্যাপার। এই সপ্তাহে যখন মাঠে নামব তখন এটি (ব্যাগি গ্রিন) আমার হাতে থাক, এটাই চাইব।'

যে ব্যক্তি এটি নিয়েছেন, নিজ থেকে ফিরিয়ে দিলে তাঁকে কোনো শাস্তি পেতে হবে না বলে জানিয়ে ওয়ার্নার বলেন, 'আপনার যদি ব্যাকপ্যাকটা দরকার হয়, আমার কাছে আরও একটা আছে। আপনি কোনো বিপদে পড়বেন না। দয়া করে ক্রিকেট অস্ট্রেলিয়া অথবা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন। যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন, আমি আপনাকে এটি খুশিমনে (ব্যাকপ্যাক) দিয়ে দেব।' 

লম্বা ক্যারিয়ারে ১১১ টেস্টের ২০৩ ইনিংসে ৪৪.৫৮ গড়ে ৮৬৯৫ রান করেছেন ওয়ার্নার। ২৬টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি আছে তাঁর। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি এই পাকিস্তানের বিপক্ষেই, ২০১৯ সালে অ্যাডিলেইডে অপরাজিত ৩৩৫ রান করেছিলেন।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর