মোস্তাফিজকে নিয়েই তামিমের দলের বিপক্ষে নামবে কুমিল্লা?

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম

ম্যাচ শুরুর তখনো দুই ঘন্টা বাকি। কিউরেটররা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে উইকেটের চারপাশে ঘিরে তদারকি করছেন। ফাইনালিস্ট দুই দলের খেলোয়াড়েরা গা গরম করতে নেমে পড়েছেন মাঠে। এর মধ্যে মোস্তাফিজুর রহমানকে সবার চেয়ে কিছুটা আলাদা দেখা গেল।

মাঠের একপ্রান্তে ফুটবল খেলে ম্যাচপূর্ব অনুশীলন সারছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলোয়াড়েরা। অন্যদিকে বরিশালের কয়েকজনকে দেখা গেল নেটে ব্যাটিং-ফিল্ডিং প্র্যাকটিস করতে। এ সময় মোস্তাফিজকে দেখা যায় উইকেট নিবিড়ভাবে দেখতে। পাশাপাশি রানআপও মেপে নেন বাঁহাতি কাটার-মাস্টার।

চট্টগ্রাম পর্বে মাথায় আঘাত পাওয়ার পর মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে শঙ্কার মেঘ জমেছিল, তা অনেকটাই কমে যায় সিটি স্ক্যানের পর। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করার পর কুমিল্লা অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, ফাইনালে কাটার মাস্টারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তাঁরা। এরপর মোস্তাফিজ অনুশীলনও সেরে নিয়েছেন। আর আজ সবাই যখন গা গরমে ব্যস্ত, তখন তিনি উইকেটের পাশে।

তাতেই ফিসফিসানি শুরু হয়ে যায়, তাহলে কি মোস্তাফিজকে আজ কুমিল্লার একাদশে দেখা যাচ্ছে? ইঙ্গিত তেমনই।

রান আপ চেক করে একটু পরেই কুমিল্লার সতীর্থদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন মোস্তাফিজ। অন্যদিকে মাহমুদউল্লাহ-সৌম্যরা ব্যাটিং অনুশীলন করেই যাচ্ছেন এক প্রান্তে। পরে অবশ্য একটা ফুটবল নিয়ে চোর-পুলিশ খেলায় মাতেন বরিশালের খেলোয়াড়েরাও। এ সময়েও এক মনে ব্যাটিং প্রাকটিস করে যাচ্ছিলেন ডেভিড মিলার। হয়তো ফাইনালে ঝড় তুলতে চান এ প্রোটিয়ান। দেখা যাক, মোস্তাফিজরা কতটা সামলাতে পারে বরিশালের শেষ মুহূর্তের অনুশীলন।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর