রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে।

বুধবার রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের বাবা আসাদ উজ জামান এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব, সিনেট সদস্য ফাহিম রেজা, জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম, শহীদ হবিবুর রহমান হল সংসদের ভিপি আহসান উল্লাহ ফারহান এবং নবাব আব্দুল লতিফ হল সংসদের জিএস নুরুল ইসলাম শহীদকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর ও বাইরে ছুরি, রড, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে একদল ব্যক্তি মাহিনকে ঘিরে ধরে মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, সালাউদ্দিন আম্মার লোহার রড দিয়ে মাহিনের মাথা ও কপালে আঘাত করেন। এছাড়া সালমান সাব্বিরও রড দিয়ে মাথায় আঘাত করলে তা তার বাম চোখে লাগে এবং তিনি গুরুতর আহত হন। অন্য আসামিরা তার বুক, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া চার আসামি তাকে মাটিতে ফেলে বুক ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত লোকজন মাহিনকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে আসামিরা তাকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে পুনরায় মারধর করেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই দিন কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থী হামলা ও মারধরের শিকার হন।

আদালত অভিযোগটি গ্রহণ করে ঘটনার তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। 
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর