মার্কিন বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যেসব আলোচনা হলো

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সামরিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাণিজ্য চুক্তিসহ অনেক ইস্যুতে আলোচনা হয়েছে। জ্বালানি সহযোগিতা নিয়ে কথা হয়েছে, তবে সামরিক কোনো আলোচনা হয়নি।’

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘র‍্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এই সফরের মধ্য দিয়ে নতুন অভিমুখে যাত্রা করতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চীন-ভারত ইস্যুতে কোনো আলোচনাই হয়নি। এতে ধরে নেওয়াই যায় যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি নেই।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মার্কিন বিশেষ দূত সার্জিও গর লিখেছেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে খুব ভালো লেগেছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

এ সফরে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত। এছাড়া রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
বাংলাদেশ-ভারত সম্পর্ক, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে দুই...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর