ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে যুক্ত করে আত্মনির্ভরশীল করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সবাই ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও সমান সুযোগ পাবে, এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা হবে।’
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে সব গোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিত করা হবে। বর্তমান সময়ে টিকে থাকার জন্য অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ করা যতটা গুরুত্বপূর্ণ, ঠিত ততটা গুরুত্বপূর্ণ মানুষকে জ্ঞান ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করা।’
অনুষ্ঠানে ফোর-জি সম্প্রসারণ, ইন্টারনেটের খরচ কমানো এবং স্মার্টফোনের দাম নাগালের মধ্যে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।



