তামিমের হাসির উপলক্ষ টস, লিটনের খুশির কারণ মোস্তাফিজ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:৪৬ পিএম

ফাইনালে উঠলে শিরোপা জেতাটাকে যেন রীতি বানিয়ে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এর আগে চারবার বিপিএলের ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। যার মধ্যে সর্বশেষ দুই ঘটনা বিপিএলের সর্বশেষ দুই ফাইনালে।

হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ আবারও ফাইনালে নামছে লিটন দাসেরা। প্রতিপক্ষ দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে ওঠা ফরচুন বরিশাল। শিরোপার লড়াইয়ে আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে ২০২২ বিপিএলেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এ দুদল। সেবার সাকিব আল হাসানের বরিশালকে শেষ ওভারের নাটকীয়তায় ১ রানে হারিয়ে শেষ হাসি হেসেছিল ইমরুল কায়েসের কুমিল্লা। সাকিবকে ছেড়ে দিয়ে বরিশাল এবার তামিম ইকবালে সওয়ার হয়েছে। দলকে ফাইনালে তুলে বরিশালকে প্রত্যাশার প্রতিদান দিয়েছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানও তামিমের।

এখনো দায়িত্ব শেষ হয়নি তামিমের। বরিশালকে প্রথমবার শিরোপার স্বাদ দেওয়া তো বাকি। তবে কাজটা মোটেও সহজ হবে না। প্রতিপক্ষ কুমিল্লার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারলেও শেষ ম্যাচে ৬ উইকেটে জিতেছেন তামিমরা।

অন্যদিকে কুমিল্লা দলে আজ ফিরছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে বরিশাল একই দল নিয়ে মাঠে নামছে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ-

লিটন দাস (অধিনায়ক), জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনীল নারাইন, রোহান-উদ-দৌলা বর্ষণ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ডেভিড মিলার, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও জেমস ফুলার।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর