সেই জাকের ডাক পেলেন জাতীয় দলে

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৭:১৫ পিএম

গত ১৪ ফেব্রুয়ারি রীতিমতো আলোড়ন তুলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ সালাউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে মাত্র তিনজন মিডলঅর্ডার ব্যাটসম্যান নেওয়া হয়েছে, আর ওপেনার পাঁচজন।

ওদিকে ভালো খেলেও নির্বাচকদের নজরে পড়েননি জাকের আলী অনিক। এ নিয়ে ক্ষুব্ধ কুমিল্লা কোচ ব্যঙ্গ করে বলেছিলেন, হয়তো চেহারা কালো বলে বোর্ডের চোখে পড়েন না জাকের!

সেই জাকের আলীকে আজ আচমকা শ্রীলঙ্কা সিরিজের জন্য দলে ডাকা হয়েছে। আজ এক বিবৃতিতে জানানো হয়েছে চোটাক্রান্ত স্পিনার আলিস আল ইসলামের বদলে ডাকা হয়েছে এই উইকেটকিপারকে। জাকেরের কুমিল্লা সতীর্থ গত ১৯ ফেব্রুয়ারি বিপিএলে ফিল্ডিংয়ের হাতে চোট পেয়েছেন।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, ‘আলিসের এমআরআই করা হয়েছে, ডান হাতের মধ্যমার জয়েন্ট লিগামেন্টে চিড় ধরা পড়েছে, ফুলেও আছে। সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে, ফলে সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’

২৬ বছর বয়সী জাকের এবার বিপিএলে ১৪১ স্ট্রাইকরেট ও ৯৯.৫ গড়ে এবার ১৯৯ রান করেছেন বিপিএলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আলিস ছাড়াও আমাদের রিশাদ, তাইজুল ও শেখ মেহেদীর মতো তিন স্পিনার আছে। আমাদের বিশ্বাস আলিসের বদলে আরেকজন স্পিনার নেওয়ার চেয়ে জাকের আলীর মতো কাউকে যোগ করাটাই দলের ভারসাম্যের জন্য ভালো হবে। ওর মতো কেউ দলের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের শক্তি বাড়াবে এবং ফিনিশারে ভূমিকা নিতে পারবে।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর