কোহলিদের সঙ্গে হারতে হারতে ক্লান্ত হয়ে ছুটি নিলেন ম্যাক্সওয়েল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩১ এএম

আইপিএলে ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত ছয় ইনিংসে ৫.৩৩ গড়ে মাত্র ৩২ রান করেছেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান, যা তাঁর নামের পাশে বড্ড বেমানান। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম বলে শূন্য দিয়ে আইপিএল যাত্রা শুরু করে পরের পাঁচ ম্যাচে ডাক মেরেছেন আরও দুটি। কেবল একটি ম্যাচে পাঁচ বলের বেশি খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সে ম্যাচটিতে দুবার জীবন পেয়ে করেছিলেন ১৯ বলে ২৮ রান।

এমন হতশ্রী পারফরম্যান্স উপহার দেওয়া ম্যাক্সওয়েলকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশেই রাখেনি বেঙ্গালুরু। তাঁর পরিবর্তে খেলেন উইল জ্যাকস। ম্যাচটা বেঙ্গালুরু হেরে যায় ২৫ রানে। অবশ্য ম্যাচ শেষে ম্যাক্সওয়েল জানিয়েছেন, তাঁকে একাদশে না রাখার জন্য অধিনায়ক ডু-প্লেসিসকে অনুরোধ করেছিলেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল আরও জানান, শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করার জন্য অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ম্যাক্সওয়েল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল। আমি সোজা ফ্যাফ (ডু প্লেসি) ও কোচের কাছে গিয়ে জানাই, দলের জন্য অন্য কাউকে খেলানোর সময় এসেছে। আমি এর আগেও এই পরিস্থিতিতে পড়েছিলাম। এ অবস্থায় খেলা চালিয়ে গেলে আরও খারাপ অবস্থায় যাওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি, শরীর ঠিকঠাক করার জন্য শারীরিক ও মানসিক বিরতি নেওয়ার এটাই সঠিক সময়।’

আবার কবে আইপিএলে ফিরবেন, সেটার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন ম্যাক্সওয়েল, ‘তবে টুর্নামেন্ট চলাকালীন আমাকে দলের প্রয়োজন পড়লে আমি যদি মানসিক ও শারীরিক ভাবে তৈরি থাকি, তাহলে অবশ্যই ফিরে আসব।’

কেন এমন বিরতিতে যাচ্ছেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন ম্যাক্সওয়েল, ‘পাওয়ারপ্লের পর আমাদের বড় একটা ঘাটতি ছিল। যা গত কয়েক মৌসুমে আমার শক্তির জায়গা ছিল। আমার মনে হয়েছে, ব্যাট হাতে ম্যাচ জেতাতে কিংবা পয়েন্ট তালিকায় দলকে ওপরে নিতে ইতিবাচক অবদান রাখতে পারছি না। তাই আমার মনে হয়েছে, অন্য কাউকে সুযোগ দেওয়ার জন্য এটা ভালো সময়। আশা করি, কেউ একজন সেই জায়গাটিকে তার নিজের করে তুলতে পারবে।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর