ওমান অধিনায়ক বলছেন, অস্ট্রেলিয়া আর ওমান সমানে সমান  

আপডেট : ০৫ জুন ২০২৪, ০১:২৪ পিএম

ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও তাদের ঘরেই। বাকি থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রেবল জেতার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। আগামীকাল ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।

শক্তিমত্তায় দুদলের ব্যবধান আকাশ-পাতাল। টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে মিচেল মার্শরা যেখানে দুই নম্বরে, প্রতিপক্ষ ওমানের অবস্থান ১৯-এ। ঐতিহ্য কিংবা অভিজ্ঞতায়ও যোজন যোজন পিছিয়ে ওমান। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাদে আর কারো বিপক্ষেই টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই ওমানের।

সেই ওমানই আগামীকাল বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে তেমন বিশেষ গুরুত্ব দিচ্ছে না! ওমান অধিনায়ক আকিব ইলিয়াসের মতে, অস্ট্রেলিয়া অসাধারণ কোনো দল নয়। বরং এ ম্যাচকে অন্যসব সাধারণ ম্যাচের মতোই মনে করছেন তিনি। এখন পর্যন্ত যেহেতু দুই দল গ্রুপ পর্বেই আছে, তাই দুই দলকে একই পর্যায়েরই বলে ভাবছেন ইলিয়াস।

নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে ওমান। আগামীকাল বার্বাডোসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওমান অধিনায়ক আকিব বলেছেন, ‘একবার মাঠে নেমে গেলে, কেউ বড় নাম নয়। মাঠে আপনার থেকে বড় কেউ নেই। এটা আমাদের জন্য আরেকটি ম্যাচ এবং আমরা মনে করি না যে অসাধারণ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।’

বাইরে যতই এসব বলে চাপ কমাতে চেষ্টা করুক না কেন, মাঠে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের সামলাতে হবে ওমান ব্যাটসম্যানদের। আবার প্রতিপক্ষে ব্যাটিং লাইনআপও ভয় জাগানিয়া। কিন্তু এসব নিয়ে ভাবতে চান না ওমান অধিনায়ক।

আকিব বলেছেন, ‘অধিনায়ক হিসেবে তাদের (খেলোয়াড়দের) কাছে গিয়ে বলতে হবে না যে, তুমি (মিচেল) স্টার্কের মুখোমুখি হতে যাচ্ছ। আপনি যখন শীর্ষস্তরের বোলার অথবা ক্রিকেটারদের বিপক্ষে খেলবেন, তাদের নাম এমনিতেও মাথায় চলে আসে। যদি অধিনায়ক হয়ে আমিও বারবার বলতে থাকি, তাহলে এটা আরও জেঁকে বসবে মাথায়। তাই আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকেও ইতিবাচক থাকছি।’

খেলার মাঠে নিজেদের অস্ট্রেলিয়ার পর্যায়েরই মনে করেন ওমান অধিনায়ক, ‘ওরা (অস্ট্রেলিয়া) অন্য দলের মতো সাধারণ একটা দল এবং এখনো একই পর্যায়ে আছে, আমরা যেখানে (গ্রুপ পর্বে) আছি। আমরাও বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, তারাও কোয়ালিফাই করেছে। এক দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, তাই এটা খুব একটা পার্থক্য গড়ে দেয় না।’

তবে অস্ট্রেলিয়ার প্রতি সম্মানের কমতি নেই আকিবের। এ ম্যাচটাকে বিশ্বমঞ্চে নিজেদের চেনানোর সুযোগও মনে করেন ওমান অধিনায়ক, ‘ওদের (অস্ট্রেলিয়ার) প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। অতীতে ওরা যা করেছে, সেজন্যই ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। কোনো সন্দেহ নেই, তারা অনেক বড় নাম। তবে আমাদের ছেলেদের বলেছি, কেউ যদি ম্যাচে স্টার্কের মতো বোলারের বিপক্ষে ভালো খেলে, চিন্তা করুন কতটা আলোচিত হবে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর