অস্ট্রেলিয়ার কনোলি দেখালেন কীভাবে টি-টোয়েন্টি জিততে হয় 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৬:০০ পিএম

ওয়ানডেতে দাপট দেখালেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল তাওহীদ হৃদয়রা। সফরকারীদের মাত্র ১৩২ রানের লক্ষ্য দিয়ে বোলারদের আশায় থাকাটা খুব একটা কাজে আসেনি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।  

১৩২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে জস ইংলিস ও মিচেল মার্শকে ফিরিয়ে শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান আশা জাগিয়েছিল। ৩৮ রানে ২ উইকেট হারালেও কুপার কনোলি ও টিম ডেভিডের ব্যাটে মাঝ ওভারে আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ এক তরফা করে ফেলে অজিরা। 

২৭ বলে ৪৭ রান করে কনোলি ফিরে গেলেও ডেভিডের ২০ ও লিখিল চৌধুরীর ১৮ রানের ইনিংসে ১৯তম ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন অভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন।   

টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো করলেও দ্রুত ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের তৃতীয় ওভারে স্পেনসার জনসনের বলে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে বসেন ৯ বলে ১০ রান করা তামিম। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লেতে আরেক ওপেনার সাইফ হাসানকেও হারায়। 

ইনিংসের পঞ্চম ওভারে ম্যাট রেনশ'র বলে বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ বলে ২০ রান করা সাইফ। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে বাংলাদেশ। ভালো শুরু করলেও মাঝ ওভারে উইকেটে বিলিয়ে দেওয়া মিশনে নামেন বাংলাদেশের মিডল অর্ডাররা। লিটন দাসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয় ব্যাটিংয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি। 

সপ্তম ওভারে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফেরেন ৫ বলে ৮ রান করা হৃদয়। দলের অধিনায়কের বিদায়ের দ্রুত ফিরেছেন সৌম্য সরকার। উইকেট লিস্টে আবারও সেই জাম্পা। ১৮ বলে ১৭ রান করে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 

সেই চাপ সামলানো তো দূরের কথা উল্টো দলীয় এক শ রানের আগে ৮ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। পারভেজ হোসেন ইমন(১০)- শামীম হোসেনদের(১) কেউই দাঁড়াতে পারেননি। শেষ দিকে শেখ মেহেদীর ২২ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে অলআউট হওয়ার আগে ১৩১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জুয়েল ডেভিস।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ ২০২৬
আরেকটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট। ওয়ানডে’তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করল টাইগাররা। আজ মিরপুরে তিন-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদেরকে ৫ উইকেটে হারিয়েছে...
মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন অজি ব্যাটাররা। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ৮৬...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।  আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয় ধরে রাখতে পারলে দ্বিতীয় ম্যাচ জয় অসম্ভব কিছু নয়, বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। নাহিদ রানার...
হলিউডে কয়েক মাস ধরেই গুঞ্জন, গোপনে বিয়ে সেরেছেন টম ও জেন্ডায়া। চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেন যে, ইতিমধ্যেই এই তারকাযুগলের বিয়ে সম্পন্ন। 
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
এনসিটিবির পাঠ্যবই ছাপানোর দরপত্র এখনো শুরু হয়নি। প্রায় ৩০ কোটি বই ছাপানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লোডিং...

এলাকার খবর