বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, থাকছে না তিন ফ্র্যাঞ্চাইজি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছিল বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ। অবশেষে আজ সেই আলোচনার সমাপ্তি ঘটেছে। আসন্ন বিপিএল নিয়ে আজ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসরের সময়ও জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এ কথা জানিয়েছেন।

বিপিএলের তারিখ ঘোষণা করতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। টিম ৩ টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুন নিয়ে আলাপ হয়েছে। ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং ম্যাচ শুরু ২৭ ডিসেম্বর।‘

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই গুঞ্জন ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজিকে আগামী বিপিএলে দেখা যাবে না। অবশেষে তাই হয়েছে, আসন্ন বিপিএলে দলের মালিকানায় থাকছে না আগের বিপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী বিপিএলে থাকছেন না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ আমি ফ্র্যাঞ্চাইজিদের ইন্টারভিউ করেছি, যারা আসতে চায়। এর মধ্যে ঢাকা নবাব নামে হয়তো আসতে চায়, এখনো সিউর না ওরা নাম রিভিল… করেছে কিনা… ওরা খেলতে চায়। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছিল… এরপর রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি। আগের ঢাকা, আগের চট্টগ্রাম ও কুমিল্লা থাকছে না।‘

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর