বলছেন আশউইন

আইপিএলে পুরস্কার? বোলাররা কদিন পর বল নিয়ে দৌড়েই মাঠ থেকে পালাবে 

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

আইপিএল শুরু হয়েছে মোটে এক সপ্তাহ হতে যাচ্ছে, এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে ২০০ এর বেশি স্কোর দেখা গেছে ৬টি! টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটসম্যানরাই সর্বেসর্বা- সেই পুরোনো বার্তাটাকেই যেন নতুন করে জানিয়ে দিচ্ছে আইপিএল। ব্যাটসম্যানরা যেভাবে নিত্যনতুন সব সৃষ্টিশীল শট খেলছেন, তাতে বোলারদের কাজটাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আইপিএল তথা টি-টোয়েন্টি যেন শুধু ব্যাটসম্যানদেরই লড়াই! আইপিএলে প্রতিটা ম্যাচ শেষে যে পুরস্কার দেওয়া হয়, সেখানেও অধিকাংশ পুরস্কার থাকে ব্যাটসম্যানদের নামেই। আর এ নিয়ে অভিযোগ তুলেছেন ভারতের সাবেক স্পিনার রাভিচন্দ্রন আশউইন। চেন্নাইয়ের এ অভিজ্ঞ স্পিনার বলেছেন, এভাবে চলতে থাকলে বোলাররা একসময় বল নিয়ে মাঠ ছেড়ে দৌড় দেবে! 

নিজের ইউটিউব চ্যানেলে আশউইন বলেছেন, ‘আইপিএলের পুরস্কার বিতরণীতে তারা অন্তত ১০ জনকে পুরস্কার দেয়। প্রকৃতপক্ষে দুদলের অর্ধেক খেলোয়াড়ই কোনো না কোনো পুরস্কার পায়। কিন্তু কেউ যদি ভালো বোলিং করে, একটা ভালো ওভার করে, সে একটা পুরস্কারও পায় না।’

আশউইনের অভিযোগটা কোথায়, সেটার ইঙ্গিত সেখানেই বোঝা গেছে। তবে ইঙ্গিত দিয়েই থেমে থাকেননি ৩৮ বছর বয়সী এ  অফস্পিনার। এরপর যোগ করেন, ‘সেখানে সুপার স্ট্রাইকার (সবচেয়ে বেশি স্ট্রাইক রেট), সুপার ফোরস (সবচেয়ে বেশি চার), সুপার সিক্স (সবচেয়ে বেশি ছক্কা)- সবকিছুর পুরস্কার আছে। কিন্তু সুপার বলের জন্য কিচ্ছু নেই। এক সময় সবচেয়ে জোরে বলের একটা পুরস্কার ছিল। ওই বলটা ছক্কা হলেও সে পুরস্কার পেত।’

কিন্তু এখন বোলারদের জন্য কোনো পুরস্কার নেই বলে তাদের গুরুত্ব বোঝাতে আশউইন বলেছেন, ‘সেই দিন বেশি দূরে নয়, বোলাররা বল নিয়ে মাঠ থেকে দৌড়ে পালিয়ে যাবে। আমি যদি বলই না করি, তাহলে মারবে কীভাবে!’

কথায় যুক্তি আছে বটে!

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর