দর্শকের দিকে তেড়ে গ্যালারিতে উঠে গেলেন মাহমুদউল্লাহ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম

আবাহনীর কাছে সুপার লিগের শেষ ম্যাচে হেরে গেল মোহামেডানের। সুপার লিগের অলিখিত ফাইনালে আজ মিরপুরে আবাহনীর ৬ উইকেটের জয়ে শেষ হয়ে গেল লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর মোহামেডানের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন। ফাইনাল শেষ হতেই অবশ্য খবরের জন্ম দিয়েছেন মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

হারের পর আলোচনায় রিয়াদের আসাটা অবশ্য নেতিবাচক কারণেই। দর্শকের দিকে তেড়ে সরাসরি গ্যালারিতে উঠে গেছেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে ভক্তদের কটুক্তিতে নিজেকে নাকি সামলাতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক।

গ্যালারিতে মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ভিডিও থেকে নেয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মাহমুদউল্লাহর ভিডিও। সেখানে দেখা গেছে সেসময় গ্যালারিতে থাকা কয়েকজন অভিজ্ঞ এই ক্রিকেটারকে শান্ত করেন। পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গ্যালারি থেকে নেমে ড্রেসিংরুমে চলে যান রিয়াদ।

এর আগে মোহামেডানের দেয়া ২৪১ রানের লক্ষ্যে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৭৮ রান ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ৫৬ বল আগেই ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় আবাহনী। এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আবাহনী।  

ঢাকা প্রিমিয়ার লিগ(ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। তবে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েই ঘরোয়া এই লিগ শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। আগামী ৪ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ।...
জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আরও আগেই। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সকে একাধিক ম্যাচ জিতিয়ে জানান দিয়েছিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। তবু অনেকেই ধারণা করেছিলেন আর ক্রিকেটে হয়ত দেখা যাবে না মাহমুদউল্লাহ...
আগের দিন খলনায়ক, পরের দিন নায়ক- দুই দিনে দুই ভিন্ন অভিজ্ঞতা। গতকাল দলকে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে গিয়ে প্রায় ৪০ ছুঁইছুঁই এ ক্রিকেটার জানিয়েছেন, ক্রিকেট সহজ নয়।
খুব বেশি চটকদার না হলেও একেবারে নিস্তরঙ্গ না যাওয়া একটা বিপিএলের নিলাম অবশেষে শেষ হলো। নয় মৌসুম পর নিলাম পদ্ধতিতে ফেরা বিপিএলে শেষ পর্যন্ত নিলাম শেষে কোন দল কেমন দাঁড়াল, তা এক নজরে দেখে নিন -  
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর