সৌম্য নেই, ৫ পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৩৫ এএম

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে আগামী ২ জুলাই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ সংস্করণে বাংলাদেশ শেষবার খেলেছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার মাস পর এ সংস্করণে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

দলে চমক বলতে দুই বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আর দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৫ পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে পেসারদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

আশরাফ হোসেনের ভাষায়, ‘লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয়। তিনি (তাসকিন) অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা ওয়ানডে দলটাতে যে পাঁচজন পেসার রেখেছি, এটার একটা অন্যতম কারণ, মোস্তাফিজও চোট কাটিয়ে ফেরত এসেছেন, তাঁর ফ্র্যাকচার হয়েছিল। তাসকিনও চোট কাটিয়ে এসেছেন। নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। সে কারণে যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে অসুবিধা না হয়, সেদিকটাতে নজর রাখা হয়েছে। যাতে পেস বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয়।

 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর