তুরুপের তাস লিটন আগেই বেছে নিয়েছিলেন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম

দলের সহ-অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। সেই শেখ মেহেদী হাসানকে প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশেই রাখা হয়নি। গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে নামলেন। এবং নেমেই বদলে দিলেন সিরিজের ভাগ্য।

৪ ওভার বল করে কিপটেমির চূড়ান্ত প্রদর্শনীতে ১১ রান দিয়েছেন। সে সঙ্গে তুলে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদীকে খেলানোর ব্যাখ্যা দিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, ‘শেখ মেহেদীকে খেলানোর ব্যাপারে, আমরা বিশ্বাস করি মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর এই উইকেট তার জন্য উপযুক্ত। এর মানে এটা না যে শেখ মেহেদী ভালো উইকেটে বা অন্য উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি এখানে টি-টোয়েন্টি ম্যাচ আছে, আগে থেকেই প্ল্যান ছিল এই ম্যাচে আর কেউ খেলুক বা না খেলুক মেহেদী খেলবে।'

যার বদলে দলে ঢুকেছেন, সেই মিরাজ আবার ওয়ানডে অধিনায়ক। জয়ের জন্য তাঁকে বাদ দিতে হয়েছে, এর আবার অন্য কোনো ব্যাখ্যা কেউ যেন করতে না পারে, সে ব্যবস্থাও করে রেখেছেন লিটন, ‘এর মানে এটাও না যে (মেহেদী হাসান) মিরাজ ভালো বোলার বা ব্যাটার না। মেহেদী যতই ভালো করুক, কন্ডিশন যতই ভালো হোক, আমি লিডার হিসেবে চিন্তা করব সারফেস এর ওপর চিন্তাভাবনা করে (দল বানানোর)। যদি আমি মনে করি সারফেস বোলিং সহায়ক আমি অবশ্যই মেহেদীকে খেলাবো, সারফেস ব্যাটিং সহায়ক হলে মিরাজ কামব্যাক করবে।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর