ভারত ম্যাচ নিয়ে মেহেদী

‘উত্তেজনা তো আপনারা তৈরি করতেসেন...’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

সুপার ফোরে ওঠা নিয়েই সংশয় ছিল। সেই বাংলাদেশ এখন ফাইনালে ওঠার পথে আছে ভালোভাবেই। বিশেষ করে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর সে আলোচনাটা বেশি করে হচ্ছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবেন লিটন দাসরা।

পরিসংখ্যান বিবেচনায় অবশ্য দুদলের লড়াইটা একদম একপেশে। টি-টোয়েন্টিতে মুখোমুখি ১৭ ম্যাচের ১৬টিতেই জিতেছে ভারত। বাংলাদেশ একমাত্র ম্যাচটা জিতেছিল সেই ২০১৯ সালে। এমন একপাক্ষিক পরিসংখ্যানের পরও ভারত-বাংলাদেশ মুখোমুখি হলে সাম্প্রতিক সময়ে আলাদা উত্তেজনা তৈরি হয়। এ উত্তেজনা ক্রিকেটাররা আঁচ করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে শেখ মেহেদী জানিয়েছেন, এসব উত্তেজনা মিডিয়া বা দর্শকরাই তৈরি করেছে।

গতকাল অনুশীলনের আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে শেখ মেহেদী বলেছেন, ‘না (উত্তাপ টের পাই না), ব্যাক অব দ্য মাইন্ডে এটা নিয়ে চিন্তা করছি না। এটা (ভারত ম্যাচ নিয়ে হাইপ) তো আপনারা তৈরি করতেছেন কিংবা দর্শকরা করছে। আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচ যেভাবে খেলে আসছি আমরা ঠিক ওইভাবেই খেলব। বেশি কিছু চিন্তা করছি না।'

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ ওভারে কিছু নাটক জমলেও বাংলাদেশ সহজ জয়ের দেখা পেয়েছে। ওই ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নের জবাবে মেহেদী বলেছেন, ‘ভালোর তো কখনো শেষ থাকে না। মনে হয় আরও যদি ভালো করতে পারতাম আরও ভালো হতো। কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস ভালো যখন যে খেলছে, যখন যার প্রয়োজন সবাই সেটা ঠিকভাবে ডেলিভারি করছে। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য ভালো দিক। এটা যেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত সবাই মিলে ক্যারি করতে পারি।’

টি-টোয়েন্টি জাতীয় দলের পরিবর্তন নিয়ে অনেক কথাই হচ্ছে। তবে শেখ মেহেদী ভাবছেন ভিন্ন কথা, ‘চেঞ্জ আসলে তেমন কিছু না, প্রসেসের বিষয়। এটা লম্বা সময় ক্যারি করতে পারলে দলের জন্য ভালো। সবসময় তো একরকম থাকে না, কখনও কখনও চেঞ্জ হয়। সেটা হয়ত শুরু হচ্ছে দেখা যাক সামনে কী হয়।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় খুব ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ। তবুও শেষ দিকে কিছুটা শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ভালোভাবেই সে পরীক্ষায় উতরে গেছে বাংলাদেশ।  রানা তাড়া প্রসঙ্গে এ স্পিনিং অলরাউন্ডার বলেছেন, ‘রান তাড়া করা সবচেয়ে কঠিন। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের অনেক ক্যালকুলেশন থাকে। ফলে ব্যাটসম্যানরা অনেক দায়িত্বশীল থাকে রান তাড়ার ক্ষেত্রে।’   

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর