কেনিয়া এবারও পারল না, জিম্বাবুয়ে বিশ্বকাপে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব পেরিয়ে খেলতে পারেনি জিম্বাবুয়ে। আফ্রিকার এই দেশটিকে টপকে সেবার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিল উগান্ডা। তবে এক বছর পর নিজ দেশের সমর্থকদের সুসংবাদ এনে দিয়েছে জিম্বাবুয়ে। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে সিকান্দার রাজার দল। 

গতকাল আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজাদের সঙ্গে আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে। এ নিয়ে টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নামিবিয়া। 

হারারেতে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে একপেশে লড়াইয়ে হারিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে কেনিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করেছিল। ছোট লক্ষ্য তাড়ায় ১৫তম ওভারেই ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় জিম্বাবুয়ে।

আর তাতেই কেনিয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর কেবল মাত্র প্রথম বিশ্বকাপেই ২০০৭ সালে খেলেছিল কেনিয়া। এরপর আর তাদের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা কেনিয়ার ক্রিকেটটা যেন হারিয়ে যেতে বসেছে। 

১৮ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার আক্ষেপে থাকা দেশটি ২০১১ সালের পর থেকে ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারছে না। ৫০ ওভারের বিশ্বকাপে ২০১১-তেই সর্বশেষ দেখা গিয়েছিল তাদের।  

হারারেতে ১২৩ রানের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ে পাওয়ার প্লেতেই জয়ের ভিত পেয়ে যায়। রায়ান বেনেট ও মারুমানির ব্যাটে পাওয়ার প্লেতেই ৭০ রান করে জিম্বাবুয়ে। কেনিয়ার বোলাররা মাঝ ওভারে উইকেট নিলেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৩ উইকেট হারালেও ৩০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রায়ান বার্লরা। 

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে উগান্ডা, বতসোয়ানা ও তানজানিয়াকে একতরফাভাবে হারিয়েছে রাজা-টেলররা।

আসন্ন ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭তম দল হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। একই মাঠে প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে ১৬তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি তিন দল আসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে। আগামী ৮ অক্টোবর ওমানে শুরু হবে এই বাছাই পর্ব। যেখানে সামোয়ার জার্সিতে খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের সাবেক তারকা রস টেইলরকে। 

রোববার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে ফের ইতিহাস গড়েছেন ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ৩১ বলে ৬টি চার ও ২টি...
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর