এশিয়া কাপের ট্রফি বিতর্ক

ভারত-পাকিস্তানের বরফ গলছে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

সর্বশেষ এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দেড় মাস হয়ে গেলেও চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি ভারত ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসীন নাকভির হাত থেকে ভারত দল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় এ জটিলতা তৈরি হয়। এসিসি সভাপতি নাকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, আবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সে কারণেই নাকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সুরিয়াকুমার ইয়াদভরা।

অন্যদিকে নিজ হাতে ট্রফি দেওয়ার সিদ্ধান্তে অনড় নাকভিরও মন গলেনি। অচলাবস্থার দেড় মাস পর গত বৃহস্পতিবার আইসিসির ত্রৈমাসিক সভায় পাকিস্তানের নামে বিচার দেয় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, ট্রফি নিয়ে দোলচাল কাটাতে প্রয়োজনে একটি প্যানেল গঠিত করতে পারে আইসিসি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, কোনো প্যানেল বা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়নি। তবে এশিয়া কাপ ট্রফি ইস্যুতে বিসিসিআই ও নাকভির আলোচনায় আইসিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্ত আছেন। সাইকিয়া আরও জানিয়েছেন, বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে আশাবাদী তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি সভায় মাঝে নাকভির সঙ্গে আলাপ হয়েছে সাইকিয়ার। বিসিসিআই সচিবের দাবি, দুই পক্ষের আলোচনা ইতিবাচক হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেছেন, ‘বিষয়টি খুব শিগগির মীমাংসা হবে এবং ট্রফিটি ভারতের হাতে তুলে দেওয়া হবে। এজন্য কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আলোচনায় আইসিসির একজন সিনিয়র কর্মকর্তা যুক্ত আছেন বটে, কিন্তু এই পর্যায়ে কোনো কমিটি গঠনের দরকার নেই। আইসিসি এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বিষয়টি সমাধান হয়ে যাবে।’

পিটিআই জানাচ্ছে, ট্রফি ইস্যুতে পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার আলোচনার উদ্যোগ নেন আইসিপির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও প্রধান নির্বাহ সাঞ্জোগ গুপ্ত।

নাকভির সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাইকিয়া বলেছেন, ‘অবশ্যই, পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, দ্রুতই বিষয়টির নিষ্পত্তি হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর