বাংলাদেশকে সরিয়ে জিম্বাবুয়ের রেকর্ডে ‘প্রথম’ শ্রীলঙ্কা

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

গত ১১ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। যে হামলায় ১২ জন নিহত হন, আহত হন অন্তত ২৭ জন। এরপরই পাকিস্তান সফরে থাকা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের একটা অংশ সফর চালিয়ে যেতে নিজেদের অনিচ্ছা প্রকাশ করে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধ ও নিজ দেশের ক্রিকেট বোর্ডের এক প্রকার হুমকি-ধামকিতে সফর চালিয়ে যেতে রাজি হয় লঙ্কান ক্রিকেটাররা। 

সেবার সিরিজ খেললেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের পর গতকাল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে দাসুন শানাকারা। পাকিস্তানের অনুরোধে সফর চালিয়ে গেলেও এবার নিজেদের পতন দেখল লঙ্কানরা। দুর্বল শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল রাওয়ালপিন্ডিতে ৬৭ রানের বড় ব্যবধানে হেরেছে  শ্রীলঙ্কা। শুধু তা-ই নয়, সিকান্দার রাজাদের বিপক্ষে এক শ রানও করতে পারেনি দলটি। 

১৬৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৬৭ রানের জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। এর আগে সর্বোচ্চ ৩১ রানে টি-টোয়েন্টি ম্যাচে জিতেছিল সিকান্দার রাজারা, সেটিও ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে। 

জিম্বাবুয়ের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে রিচার্ড এনগারাভা ও টিনোটেন্ডা মাপোসার পেস সামলাতে ব্যর্থ হয়েছেন পাথুম নিশাঙ্কা- কুশাল পেরেরারা।

নড়বড়ে দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন অধিনায়ক দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিস। কিন্তু মাঝ ওভারে তা ভেস্তে যায় ধারাবাহিক উইকেট পতনের কারণে। 

১১তম ওভারে কামিন্দু মেন্ডিস দলীয় ৫২ রানে ফেরার পর অধিনায়ক শানাকার কাঁধে সব দায়িত্ব পড়ে যায়। ২ চার ২ ছক্কায় খানিকটা আশা জাগালেও ১৪তম ওভারে শানাকা রায়ালন বার্লের স্পিনে ফিরে গেলে শেষ হয়ে যায় লঙ্কানদের ম্যাচ জয়ের স্বপ্ন।

২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক। জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ৯ রানে ৩ উইকেট নেন ব্র্যাড ইভানস। 

এর আগে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের ৪৯ ও সিকান্দার রাজার ৩২ বলে ৪৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। 

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান। ৪৮ ঘণ্টা না যেতেই শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিকান্দার রাজার দল।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর