মোস্তাফিজকে কেন আইপিএল থেকে বাদ দিতে বলেছে বিসিসিআই, যা জানাল ভারতের সংবাদমাধ্যম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

গত মাসে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার নিলামে এত দাম পাননি। মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টিকে কলকাতার কৌশলগত মাস্টারস্ট্রোক হিসেবে উল্লেখ করেছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

কিন্তু আইপিএল শুরুর আগেই বাংলাদেশি পেসারকে নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা।

তা মোস্তাফিজের আইপিএল খেলা কেন অনিশ্চয়তায় পড়ল? কেনই বা বিসিসিআইয়ের পক্ষ থেকে মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেওয়া হলো? ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এনডিটিভি উল্লেখিত কারণগুলো হলো…

 

ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা:

মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পেছনে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ক্রমশ অবনতি হওয়াকে মূল কারণ হিসেবে দেখিয়েছে এনডিটিভি। মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশনায় ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনার’ বিষয়টি উল্লেখ করেছেন বিসিসিআই সচিব। এনডিটিভি উল্লেখ করেছে, এটি বাংলাদেশকে ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার দিকে ইঙ্গিত করেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের শীর্ষস্তরের একজন ক্রিকেটারের (মোস্তাফিজের) উপস্থিতি (আইপিএলে) বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই পরিস্থিতিকে মোস্তাফিজকে নিয়ে কলকাতার ক্রিকেটীয় পরিকল্পনা যাই হোক না কেন, উচ্চমহল থেকে আসা নির্দেশনা মানা ছাড়া আর কোনো পথ খোলা থাকল না।

 

দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ও নাগরিক অস্থিরতা:

সাম্প্রতিক নানান ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে বলে উল্লেখ করেছে এনডিটিভি। আর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি থেকে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাটি আলাদ করার উপায় নেই বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে। এনডিটিভি উল্লেখ করেছে, বাংলাদেশে তীব্র নাগরিক অস্থিরতা ও দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন বিসিসিআইকে এমন কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। এমনকি এর প্রভাব পড়তে পারে দুই দেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আসন্ন সূচি অনুযায়ী দু দলের মধ্যকার সিরিজ দেখা যাবে কিনা, সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে এনডিটিভি।

 

মানবাধিকার ও সাম্প্রদায়িক নিরাপত্তা নিয়ে উদ্বেগ:

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ ভারতীয়দের মনে জনমনে বাংলাদেশ নিয়ে বাড়তি ক্ষোভ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছে এনডিটিভি। সম্প্রতি ময়মনসিংহে এক পোশাকশ্রমিককে ও রাজবাড়ি জেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার খবর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অনেকেই দাবি তোলেন, মানবিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যকার ক্রীড়া সংক্রান্ত সম্পর্ক স্থগিত রাখা উচিত।

 

রাজনৈতিক ও ধর্মীয় চাপের মাত্রা বৃদ্ধি:

মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি দ্রুতই রাজনৈতিক রূপ নেয়। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ কলকাতায় হওয়ায়। বিজেপি নেতা কৌশভ বাগচী প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় অনুষ্ঠিত ম্যাচে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে খেলতে দেওয়া হবে না। এমনকি তিনি এটাও বলেছেন, কলকাতা যদি বাংলাদেশি খেলোয়াড়কে দলে খেলানোর সিদ্ধান্তে অটল থাকে, তবে ‘শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেওয়া হবে না।’

ভারতের ধর্মীয় সংগঠনগুলোও একই সুরে কথা বলে শাহরুখকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেয় এবং যুক্তি হিসেবে তুলে ধরে যে, সাম্প্রদায়িক উত্তেজনার বাংলাদেশি কোনো খেলোয়াড়ের আইপিএলের আর্থিক সুবিধা পাওয়া উচিত নয়।

 

নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিয়ে শঙ্কা:

মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকে বিতর্ক তৈরি হলেও কলকাতা শুরুতে বিষয়টি ক্রিকেটীয় হিসেবে দেখলেও বিসিসিআইয়ের হস্তক্ষেপে এটা স্পষ্ট যে, বোর্ড নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে- এমনটাই উল্লেখ করেছে এনডিটিভি। ইডেন গার্ডেনে কলকাতার একাধিক ম্যাচ থাকায় সেখানে বিক্ষোভ ও বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই মোস্তাফিজের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয় বোর্ড।

 

কৌশলগত ও আর্থিক জটিলতা:

রাজনীতির বাইরেও মোস্তাফিজকে ঘিরে কিছু অন্য জটিলতা ছিল। বিসিবি আগেই ইঙ্গিত দিয়েছে, আইপিএলের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ৮ দিনের জন্য বাংলাদেশে ফেরত যাবেন মোস্তাফিজ। আইপিএলের মাঝে মোস্তাফিজকে হারানো কলকাতার জন্য বড় ধাক্কা হতে পারত। বিশেষ করে কলকাতার ধীরগতির উইকেটে মোস্তাফিজের কাটার কাজে লাগিয়ে ডেথ ওভারে সুবিধা নেওয়ার পরিকল্পনা করছিল কলকাতা।

সেই পরিকল্পনা এবার পুরোপুরি ভেস্তে দিল বিসিসিআই। যদিও ভারতের বোর্ড কলকাতাকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু মোস্তাফিজের মানের ও তাঁর মতো দক্ষতা সম্পন্ন খেলোয়াড় পাওয়া কলকাতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর