জাহানারার অভিযোগে মঞ্জুর শাস্তি

প্রায় ৮ মাস ধরে বিসিবিতে নেই, তাঁকে নিষিদ্ধ করল বোর্ড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

গত ৭ নভেম্বর এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কান্নাভেজা চোখে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তাঁর অভিযোগটা ছিল জাতীয় দলের সাবেক ক্রিকেটার, নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।

জাহানারার ওই সাক্ষাৎকারের দিনই এক বিজ্ঞপ্তিতে অভিযোগ তদন্ত করার কথা জানায় জানায় বাংলাদেশ ক্রিটেক বোর্ড (বিসিবি)। সেই তদন্ত কমিটির পাওয়া রিপোর্ট হাতে পেয়ে চলতি মাসের শুরুতে বিসিবি জানায়, মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে বিসিবি।

সে অনুযায়ী শাস্তির প্রক্রিয়া নিয়ে কাজ করছিল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে মঞ্জুরুলের শাস্তির কথা জানিয়েছে বিসিবি। মঞ্জুরুলকে বিসিবির অধীনে বা দেশের সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল এক ভার্চুয়াল বোর্ড সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগটি তদন্ত করে যে প্রতিবেদন দিয়েছে, সেটার ভিত্তিতে সাবেক জাতীয় ক্রিকেটার মনজুরুল ইসলামকে বিসিবির অধীনে সব ধরনের সরাসরি বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট–সংক্রান্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘(তদন্ত) কমিটির সুপারিশগুলো বিসিবি পর্যালোচনা করছে। প্রতিবেদনের আলোকে প্রয়োজন হলে বোর্ড আরও অতিরিক্ত ব্যবস্থা নেবে।’

ভবিষ্যতে বাংলাদেশর ক্রিকেটে মঞ্জুরুলকে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিলেও গত বছরের ৩০ জুন থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই মঞ্জুরুল। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অধীনে চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর