বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান যা করতে চেয়েছিল, পাকিস্তানের সঙ্গে তা-ই করল শ্রীলঙ্কা

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম

ম্যাচটাতে শ্রীলঙ্কার হারানোর কিছু ছিল না। সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল লঙ্কানদের। কিন্তু পাকিস্তানের পাওয়ার ছিল অনেক কিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। তবে সেই জয়ের ব্যবধান হতে হতো অন্তত ৬৪ রানের (আগে ব্যাটিং করলে)।

পাল্লেকেলেতে পাকিস্তান গতকাল জিতেছে ঠিকই। কিন্তু সেই জয়টা পাকিস্তান পেয়েছে মোটে ৫ রানের। এতে শ্রীলঙ্কার মতো টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে সালমান আলী আঘাদেরও!

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ঘটনা ফিরিয়ে এনেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের স্মৃতি। সাকিব-মুশফিকদের মুখোমুখি হওয়ার আগে তখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের সবকটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আফগানদের। অন্যদিকে নিজেদের প্রথম ৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশের সেমিফাইনালের আশা তখনো বেঁচে ছিল।

এমন ম্যাচের আগে বাংলাদেশের সেমির স্বপ্নে বাধা হয়ে দাঁড়ানোর হুমকি দিয়ে আফগান অধিনায়ক গুলবদীন নাইব বলেছিলেন, ‘হাম তো ডুবে হ্যায় সানাম, তুমকো লেকার ডুবেঙ্গে।’ যার অর্থ দাঁড়ায়, আমরা তো ডুবেছিই, তোমাদের নিয়েই ডুবব। গুলবদীনের হুমকি অবশ্য শেষ পর্যন্ত মুখের কথাতেই থেকেছে, মাঠের লড়াইয়ে ৬২ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু আফগান অধিনায়ক বাংলাদেশের সঙ্গে যা করতে চেয়েছিলেন, গতকাল পাকিস্তানের সঙ্গে যেন সেটাই করেছে শ্রীলঙ্কা। নিজেরা তো আগেই বিদায় নিয়েছে, পাল্লেকেলেতে পাকিস্তানের জয় ঠেকাতে না পারলেও শেষ পর্যন্ত তাঁদেরও বিদায়ঘণ্টা বাজিয়েছে টুর্নামেন্ট থেকে।

পাল্লেকেলেতে গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে শাহিবজাদা ফারহানের সেঞ্চুরি (১০০) ও ফখর জামানের ৮৪ রানে ভর করে ৮ উইকেটে ২১২ রান তোলে পাকিস্তান। সেমিতে যেতে চাইলে লঙ্কানদের ১৪৭ বা তার চেয়ে কম রানে আটকাতে হতো।

কিন্তু সেটা করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহ-শাদাব খানরা। পাভান রত্নায়েকের ফিফটি (৫৮) ও শেষ দিকে দাসুন শানাকার ৩১ বলে অপরাজিত ৭৬ রানের ঝড়ে শ্রীলঙ্কার ইনিংস থামে ২০৭ রানে। এতে মাত্র ৫ রানের জয় পায় পাকিস্তান।

দলকে প্রায় জয়ের কাছাকাছি নিয়েও শেষ পর্যন্ত মলিন মুখেই মাঠ ছাড়েন শানাকা। অন্যদিকে জিতেও মলিন মুখে মাঠ ছাড়তে দেখা যায় পাকিস্তানকে। শ্রীলঙ্কা তো আগে থেকেই ডোবা ছিল, এবার পাকিস্তানকেও ডুবিয়ে ছাড়ল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর