বাংলাদেশ সফরে আসবে কি না, সিদ্ধান্ত নিতে ভারত সরকারের দ্বারস্থ বিসিসিআই

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

৩ ম্যাচের ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে গত বছরের আগস্টেই বাংলাদেশ সফর করার কথা ছিল ভারত দলের। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় দুই বোর্ডের সমঝোতায় এক বছর পিছিয়ে যায় সিরিজটি। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা দুদল। আর সাদা বলের এ দুই সিরিজ খেলতে ২৮ আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখার কথা ভারতের।

কিন্তু ভারত দলের এই বাংলাদেশ সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত দল বাংলাদেশে আসবে কি না, পুরোপুরি নিশ্চিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বরং বাংলাদেশে আসার অনুমতি ও স্পষ্ট ধারণা নিতে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

বিসিসিআইয়ের এক সূত্রে ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং এ ব্যাপারের সরকারের অনুমতি ও নির্দেশনার জন্য শিগগির যোগাযোগ করবেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই সূত্র ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে (ভারতের বাংলাদেশ সফর) আমরা কাজ করছি এবং বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি (পেতে) এবং স্পষ্ট ধারণার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা শিগগিরই (ভারতের) সরকারের সঙ্গে যোগাযোগ করব।’

তবে এই সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে যে বিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে, সেটাও জানিয়েছে সূত্রটি, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শিগগিরই বিষয়টি আরও পরিষ্কার হবে।’

ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল গত বছরই। কিন্তু সে সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি এক বছর পিছিয়ে যায়। যদিও ‘আন্তর্জাতিক সূচি ও সময়ের সুবিধা’কে সিরিজ পেছনোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু চলতি বছরের শুরুতে দুই বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকে। ভারতে উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয় বিসিসিআই। সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এমনকি নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভারত থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলেইনি বাংলাদেশ।

ওই ঘটনায় দুই বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকলেও বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সম্পর্কে উন্নতি হতে থাকে। কিন্তু সম্প্রতি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এতেই অনিশ্চয়তা শুরু হয়েছে ভারতের বাংলাদেশ সফর নিয়ে।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর