ডারউইনে ইতিহাস লেখার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রস্তুতিটাও ভালো ছিল নাজমুল হোসেন শান্তদের। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫৪ রানেই অলআউট হয়েছিল।

সেই পরিস্থিতি থেকে ডারউইনে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সেটাও আবার অস্ট্রেলিয়াকে রীতিমতো পাড়ার দল বানিয়ে।

বাংলাদেশ ম্যাচটা জিতেছে সাড়ে তিন দিনেই। এ সময়ে হওয়া ১১ সেশনের সবগুলোতেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। এতে আত্মবিশ্বাসের মাত্রাও বেড়ে গেছে শান্তদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছে, এখন লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।

ম্যাচ শেষে শান্ত বলেছেন, ‘আমরা সিরিজে হোয়াইটওয়াশের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলার সব বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যারা আমাদের সমর্থন করেছেন, সেই সব ভক্তকে আমি ধন্যবাদ জানাতে চাই।'

বাংলাদেশের এই দলে একদিকে যেমন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তেমনি আছেন তানজিদ তামিমের মতো তরুণরাও। এই তরুণ ক্রিকেটারদের সমর্থন করার জন্য সিনিয়রদের প্রতিও কৃতজ্ঞতা দেখিয়েছেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'আমি আমাদের ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি ও গর্বিত। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফাস্ট বোলারদের মধ্যে। তারা এখন সামনে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে। গত কয়েক বছরে ফাস্ট বোলারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করা হয়েছে, সেটিও আমাদের জন্য আনন্দের বিষয়। তরুণদের সমর্থন করার জন্য সব কৃতিত্ব মুশফিক ভাই ও মুমিনুলের।'

শান্ত যোগ করেন, 'তানজিদ দারুণ খেলেছে। টপ অর্ডারে ভালো করতে পেরে ওর জন্য আমি সত্যিই খুব খুশি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। এই জয় ভবিষ্যতে আমাদের বিশেষ কিছু করার জন্য উৎসাহ জোগাবে।'

বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
শুধু লাতিন আমেরিকার দেশটিতেই নয়, প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও মেসির শেষ ম্যাচ নিয়ে আগ্রহ কম নয় ভক্ত-সমর্থকদের। জাতীয় দলের জার্সিতে মেসি শেষবারের মতো খেলতে নামবেন পশ্চিম আফ্রিকার দেশ...
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।
প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী,...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর