বিশেষ একজনের সঙ্গে সম্পর্কটা শেষ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম

চেলসিতে যোগ দিয়েই জোসে মরিনিও বলেছিলেন, ‘কিছু মনে করবেন না, তবে আমার ধারণা আমি স্পেশাল ওয়ান।’ দুই দশক পরও সে নামটা সেঁটে আছে পর্তুগিজ কোচের সঙ্গে। ইন্তের মিলান, রেয়াল মাদ্রিদ হয়ে আবার চেলসিতে ফিরেছেন। এরপর ইংল্যান্ডেই ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের কোচও হয়েছিলেন।

তবে স্পেশাল ওয়ানকে আবার স্পেশাল মনে হচ্ছিল এএস রোমা কোচ হিসেবে। বহুদিন পর কোনো ক্লাবের সঙ্গে আত্মিকভাবে জড়িয়েছিলেন মরিনিও। সে সম্পর্কটা আজ ছিন্ন হলো। মরিনিওকে ছাঁটাই করেছে ইতালিয়ান ক্লাব।

আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রোমা জানিয়েছে মরিনিও এবং তাঁর কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক শেষ ক্লাবের। 

২০২১ সালের মে মাসে রোমার দায়িত্ব পান মরিনিও। পরের বছরই ক্লাবটিকে ইউরোপিয়ান কনফারেন্স লিগ জিতিয়েছেন। প্রথম কোচ হিসেবে উয়েফার তিনটি মহাদেশীয় ট্রফিই জেতার রেকর্ড গড়েও থামেননি। পরের বছর ইউরোপা লিগের ফাইনালে নিয়ে যান দলকে। কিন্তু বিতর্কিত রেফারিংয়ের সে ফাইনালে পেনাল্টিতে হেরে যায় রোমা।

কিন্তু এ মৌসুমে রোমার পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। গত রোববার এসি মিলানের কাছে ৩-১ হেরেছে রোমা। লিগে নয়ে আছে দলটি। এই ফর্ম ধরে রাখলে আগামী মৌসুমে আর ইউরোপে খেলা হবে না দলটির।

তাই দলে একটা পরিবর্তন আনা দরকার ছিল। জানুয়ারির দলবদলের মৌসুমেই তাই ছাঁটাই হয়েছেন মরিনিও। যাতে নতুন কোচ এসে কিছুটা হলে গুছিয়ে নিতে আপ্রেন, পছন্দের খেলোয়াড় নিতে পারেন দলে।

ক্লাবের দুই মালিক ড্যান ও রায়ান ফ্রিকডকিন এক বিবৃতিতে বলেছেন, ‘ক্লাবে যোগ দেওয়ার পর যে কাজ করেছেন এবং যে আবেগ দেখিয়েছেন, সেজন্য জোসেকে ধন্যবাদ দিতে চাই। রোমায় তাঁর সময়টা আমাদের জন্য সবসময় দারুণ এক স্মৃতি হয়ে থাকবে, কিন্তু আমরা বিশ্বাস করি ক্লাবের স্বার্থে তাৎক্ষণিক পরিবর্তন দরকার। জোসে ও তাঁর সহকারীদের ভবিষ্যতের জন্য শুভকামনা।’ 

তবে এই চুক্তিতে একটা শর্তের কথা উল্লেখ করেছে বিবিসি। আগামী ৭ জুন রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত মরিনিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। সেখানেই শেষ নয়, ওই নির্বাচনে...
সেদিক থেকে বার্সা ও রেয়াল মাদ্রিদ কিছুটা নীরবই ছিল এবারের শীতকালীন দলবদলে। বার্সা শুধু জোয়াও ক্যান্সেলোকে দলে টেনেছে, সেটাও ধারে। রেয়াল মাদ্রিদ কাউকেই যুক্ত করেনি এবারের দলবদলে। বরং ব্রাজিলিয়ান...
এবারের চ্যাম্পিয়নস লিগে গতকালের আগে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল আলভারো আরবেলোয়ার দল। এমন অবস্থায় সরাসরি টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করতে শেষ ম্যাচে বেনফিকার সঙ্গে ড্র করলেই...
বার্সা ও মিলানের লিগের ম্যাচ অন্য দেশে
ইউরোপিয়ান শীর্ষ ফুটবলের ঘরোয়া লিগগুলো যে দেশের লিগ সেসব দেশেই আয়োজন হয়ে থাকে। ঘরোয়া লিগের ম্যাচ বাইরের দেশে আয়োজনের খুব একটা রীতি নেই। তবে এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) নিজেদের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর