ফিলিস্তিনের পাঁচ গোলের রাতে চার গোল খেয়ে বাদ পড়ল ইসরায়েল

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:৪১ পিএম

গতকাল বিশ্বকাপ বাছাইয়ে নিরপেক্ষ ভেন্যু কুয়েতে বাংলাদেশকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ফিলিস্তিন। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে যখন ফিলিস্তিন খেলছে, গতকাল প্রায় কাছাকাছি সময়ে আরেকটি নিরপেক্ষ ভেন্যুতে ইউরো বাছাইয়ে নেমেছিল ইসরায়েল। বুদাপেস্টে সে ম্যাচে ৪-১ গোলে উড়ে গেছে ইসরায়েল।

২০২৪ ইউরোর ২১টি দলই নির্ধারণ হয়ে গেছে। বাকি আছে মাত্র তিনটি দল। সে তিনটি দল বেছে নেওয়া হচ্ছে প্লে-অফের মাধ্যমে। প্লে-অফের ‘বি’ পথের এক সেমিফাইনালে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ পড়েছিল ইসরায়েলের। আলবার্ট গুডমন্ডসনের হ্যাটট্রিকে ‘বি’ পথের ফাইনালে চলে গেছে। আগামী ২৬ মার্চ ইউক্রেনের বিপক্ষে ফাইনাল খেলবে তারা।

৩১ মিনিটে এরান জাহাভি ইসরায়েলকে পেনাল্টি থেকে এগিয়ে দেন। কিন্তু ৩৯ মিনিটেই তাদের হতাশ করেন গুডমন্ডসন। ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেছেন এই ফরোয়ার্ড। তিন মিনিট পরই ২০১৬ ইউরোর চমকদের এগিয়ে দেন আরনর ট্রসটাসন। তাঁর শট দিক বদলে চলে গেছে জালে। 

দ্বিতীয়ার্ধের মাঝপথে ১০ জনের দলে পরিণত হয় ইসরায়েল। ৭৩ মিনিটে লাল কার্ড দেখেন রয় রেভিভো। তবু ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু ৮০ মিনিটে পেনাল্টি মিস করেন প্রথম গোল করা জাহাবি। 

পরের ৭ মিনিটেই এর ফল পেয়েছে ইসরায়েল। গুডমন্ডসন আরও দুই গোল করে দলকে ফাইনালে নিয়ে গেছেন। পোল্যান্ডের মাঠে সে দিনের ম্যাচে জয়ী মূল টুর্নামেন্টে জার্মানি, বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়ার গ্রুপে পড়বে।

 

আসিয়ান কাপের দুই ম্যাচ শেষে দুটি সমস্যা ধরা পড়েছে কোচের চোখে। ডুলির মতে, জাতীয় দলের গোল করার দুর্বলতা আছে। আর এই দুর্বলতার পেছনে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতিকে দায়ী...
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
তবে এফএআই প্রধান ডেভিড কউরেল জানিয়েছেন, ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি হলেও আয়ারল্যান্ডের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতার কিছু অংশেও তারা অংশ নেবেন না। পাশাপাশি চলতি...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর