কোচের খালি স্লট আরনে-তে পূরণ লিভারপুলের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম

প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের ইতিহাসকে দুটি ভাগে ভাগ করা যায়। ইয়ুর্গেন ক্লপ যুগ ও ক্লপ-পূর্ব যুগ। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া অল রেডদের আশার প্রদীপ হয়ে ২০১৫ সালে ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন জার্মান কোচ।

দুর্দান্ত কোচিংয়ে পরের নয় মৌসুমে লিভারপুলকে বানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবে। জিতিয়েছেন সম্ভাব্য সকল শিরোপা। তবে আর মাত্র চার ম্যাচ পরেই লিভারপুলের ডাগ আউটে ক্লপ অধ্যায়ের সমাপ্তি ঘটবে। আর তাঁর শূন্যস্থান পূরণ করবেন ডাচ কোচ আরনে স্লট।

গত জানুয়ারিতে ক্লপ আচমকা ঘোষণা দেন, এ মৌসুমই লিভারপুলের সঙ্গে তাঁর শেষ। ৫৬ বছর বয়সী অভিজ্ঞ কোচের বিদায়ী মৌসুমে তখন চারটি শিরোপা জয়ের সুযোগ ছিল লিভারপুলের সামনে। লিগ কাপ জিতে সে পথে ভালোভাবেই ছিল অল রেডরা।

কিন্তু ক্লপের বিদায় যত ঘনিয়ে এসেছে, ততই রং হারাতে থাকে লিভারপুল। ছিটকে যায় একের পর এক প্রতিযোগিতা থেকে। কাগজে কলমের হিসেবে প্রিমিয়ার লিগা জেতার আশা এখনো থাকলেও বাস্তবে অন্যের হাতে নিজেদের ভাগ্য তুলে দিয়েছে অলরেডরা।

শেষ দিকে কিছুটা এলোমেলো হয়ে পড়া লিভারপুলের কপালে চিন্তার ভাজ আরও বাড়িয়ে দিচ্ছিল- ক্লপ পরবর্তী যুগে ক্লাবের ডাগআউট সামলাবেন কে? এর উত্তর জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক প্রতিবেদনে জানিয়েছে, এরইমধ্যে আরনে স্লটের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে লিভারপুল। ক্লপ পরবর্তী যুগে ৪৫ বছর বয়সী এই ডাচম্যানকে দেখা যাবে লিভারপুলের ডাগআউটে।

বর্তমানে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্দের দায়িত্ব সামলাচ্ছেন স্লট। ক্লাবটির সঙ্গে ৪৫ বছর বয়সী এ কোচের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ মৌসুমের শেষে। বিবিসি জানাচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্লটকে নেদারল্যান্ডস থেকে লন্ডনে উড়িয়ে আনায় ফেইনুর্দকে ৯.৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেবে লিভারপুল।

বিসিবি প্রতিবেদন অনুসারে, স্লটের সঙ্গে চুক্তির কার্যক্রম শেষ পর্যায়ে আছে। দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে গোল ডট কম জানাচ্ছে, ফেইনুর্দের সঙ্গে স্লটের বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। মৌসুম শেষে ক্লপের উত্তরসূরি হিসেবে স্লটকে নিয়ে আসার ব্যাপারে সকল চুক্তিতে সম্মত হয়েছে লিভারপুল। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।  

এদিকে লিভারপুলের সম্ভাব্য কোচের খেলার ধরণ নিয়ে গতকাল শুক্রবার মন্তব্য করেছেন ক্লাবটির বর্তমান কোচ ক্লপ। তিনি জানান, ডাচ কোচের খেলানোর কৌশল ব্যক্তিগতভাবে ভালো লাগে। সংবাদমাধ্যমের মুখোমুখি ক্লপ বলেছেন, ‘স্লট লিভারপুলের কোচ হলে আমার অনেক ভালো লাগবে, তিনি নিজেও দায়িত্বটি নিতে চান। যেভাবে তার দল ফুটবল খেলে, তা আমার ভালো লাগে। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে যতটুকু শুনেছি, তিনি একজন ভালো মানুষ। এটা আমার ভালো লেগেছে। তারমানে ভালো কোচ, ভালো মানুষ। ক্লাবের ভালোর জন্য তিনি যদি সঠিক ব্যক্তি হন, তিনিই যদি সমাধান হন, তাহলেই আমি খুশি।’

ক্লপের এমন মন্তব্যের পরে ধরে নেওয়া গিয়েছিল, স্লটই হতে যাচ্ছেন লিভারপুলের ডাগআউটের সমাধান। বিবিসি জানাচ্ছে, স্লটকে উড়িয়ে আনার জন্য ফেইনুর্দকে এককালীন ৭.৭ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে লিভারপুল। এবং শর্তশাপেক্ষে আরও ১.৭ মিলিয়ন ইউরো দেবে লন্ডনের ক্লাবটি।

খেলোয়াড়ি জীবনে খুব একটা সাফল্যের দেখা না পাওয়া স্লট কোচ হিসেবে আবির্ভূত হন ২০১৩ সালে। প্রথমে জোলের যুব দলের দায়িত্ব নেন তিনি। এক বছর পরে ডাচ ক্লাব কামবুরের সহকারী কোচ হিসেবে ডাক পান। সেখানে ২ বছর কাটানোর পর ২০১৬ সালে ক্লাবটির মূল কোচের দায়িত্ব পান। তবে সেটা অন্তবর্তীকালীন কোচ হিসেবে।

২০১৭ সালে আরেক ডাচ ক্লাব এজেড আলকামারের সহকারী কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করেন স্লট। এ সময় তার কোচিং দক্ষতায় মুগ্ধ হয়ে ২০১৯-২০২০ মৌসুমে তাঁকেই প্রধান কোচের দায়িত্ব দেয় এজেড। তাঁর অধীনে ক্লাবটি ইউরোপা লিগের নক আউটে জায়গা নেওয়ার পাশাপাশি সে মৌসুমের ডাচ শীর্ষ লিগের শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছিল।

স্লটের কোচিং দক্ষতায় মুগ্ধ হয়ে ২০২১ সালে ডেকে নেয় ফেইনুর্দ। স্লটের কোচিংয়ে ঘরোয়া লিগে প্রথম মৌসুম তিনে থেকে শেষ করে ক্লাবটি। পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে ওঠে ডাচ ক্লাবটি। যদিও মরিনহোর রোমার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় স্লটের। পরের (২০২২-২৩) মৌসুমে ক্লাবকে লিগ শিরোপা এনে দেন স্লট। চলতি মৌসুমের ডাচ কাপের শিরোপাও জিতেছে স্লটের ফেইনুর্দ।

স্লটের এমন সাফল্যে ইউরোপের বড় বড় ক্লাবের চোখ পড়া তাই অস্বাভাবিক কিছু ছিল না। এখন দেখার বিষয়, সে সাফল্যটা নেদারল্যান্ডস থেকে লন্ডনে উড়িয়ে আনতে পারেন কিনা।

বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
গতকালের জয়ের পর লিগের ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আছে ইউনাইডেট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। দুটি দলেরই হাতে এখন ৩টি করে ম্যাচ বাকি আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ...
মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন,প্যালেসের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না সালাহ। অর্থাৎ লিভারপুলের জার্সিতে আর খেলতে দেখা যাবে না ৩৩ বছর মিসরীয় ফরোয়ার্ডকে।
তা এখনই কেন এমন প্রশ্ন উঠছে? এর আগে গতমাসে সালাহ ঘোষণা দিয়েছেন, লিভারপুলের জার্সিতে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। সেটি বিবেচনায় আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এখনো প্রায়...
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
লোডিং...

এলাকার খবর