৩৪ বছর আগের রেয়াল মাদ্রিদকে মনে করাল বায়ার্ন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ এএম

এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বশেষ মৌসুমে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। টমাস টুখেলের অধীনে গেল মৌসুমটা শিরোপাহীন কেটেভে বাভারিয়ানদের। অনুমিতভাবে মৌসুম শেষ হতেই বায়ার্নে টুখেল অধ্যায়ের ইতি ঘটে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ভানসাঁ কোম্পানিকে।

নতুন কোচের অধীনে পুরোনো রূপ ফিরে পেয়েছে বায়ার্ন। মৌসুমের প্রথম চার ম্যাচে জয় তো পেয়েছে, পাশাপাশি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২০ বার। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করেছে কোম্পানির দল। ক্রোয়াট ক্লাবটিকে নিয়ে ছেলেখেলা করার ম্যাচে বায়ার্নের হয়ে ৪ গোল করেছেন হ্যারি কেইন।

গোলবন্যার দিনে দারুণ একটি রেকর্ডে উঠেছে বায়ার্নের নাম। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ কোনো দল ৯ গোল করেছিল ১৯৯০-৯১ মৌসুমে। তখন এ প্রতিযোগিতার নাম ছিল ইউরোপিয়ান কাপ। ১৯৯০ সালের ২৫ অক্টোবর ওয়াকার ইন্সব্রুকের বিপক্ষে ৯-১ গোলের জয় পেয়েছিল রেয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার ইতিহাসে ৩৪ বছর পর সে স্মৃতি ফিরিয়ে আনল জার্মান ক্লাবটি। মজার ব্যাপার, রেয়াল মাদ্রিদের হয়েও সে ম্যাচে একজন চার গোল করেছিলেন – উগো সানচেস। 

গতকাল বায়ার্ন-জাগরেব মিলে গোল করেছে ১১টি, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ। ব্যবধানের দিক থেকে বায়ার্নের জয়টি টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে তৃতীয় বৃহত্তম জয়।

রেকর্ডে নাম উঠেছে হ্যাটট্রিক হিরো কেইনেরও। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এক ম্যাচে চার গোল করলেন কেইন। ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলের দেখা পান কেইন। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫৭ মিনিট পর্যন্ত। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোলে হ্যাটট্রিক পূরণ করার পর ৭৮ মিনিটে আরেকটা স্পটকিকে নিচের চতুর্থ গোল আদায় করেন ইংলিশ স্ট্রাইকার।

এতে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে শুধু পেনাল্টি থেকে তিন গোল করা প্রথম খেলোয়াড় বনে যান কেইন। গতকাল বায়ার্নের জার্সিতে এটি ছিল কেইনের ৫০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে জার্মান ক্লাবটির হয়ে নিজের ৫০ থেকে ৫৩তম গোলের দেখা পেলেন কেইন।

বুন্দেসলিগায় সর্বশেষ ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন কেইন। চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে খেলতে নেমে আবারও হ্যাটট্রিক। ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন কেইন। এছাড়া গতকালের হ্যাটট্রিকটি পেশাদার ফুটবলে কেইনের ২৪তম।

বায়ার্ন-কেইনের রেকর্ডের দিনে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচগুলোতে পিএসভি আইন্দোফেনকে ৩-১ গোলে ইউভেন্তুস, ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা, লিলকে ২-০ গোলে হারিয়েছে স্পোর্তিং সিপি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৬ দলের মধ্যে ২৯ দল এসেছে ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে। বাকি ৭ দল এসেছে বাছাইপর্ব থেকে। এই ৩৬ দলের মূল পর্বে এবারও কোনো গ্রুপ পর্ব থাকছে না। তবে লিগ পর্বে...
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর