জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন–তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রমুখ।

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। আজ বুধবার জাপানের টোকিওতে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে...
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছে তাঁর ২০০৮ সালের অর্জন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ...
ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন। 
মেজর কোনো আন্তর্জাতিক বা মহাদেশীয় ট্রফি না জিতেও হ্যারি কেইনের এই ব্যালন ডি’অর জয় কি সত্যিই নায্য ছিল? নাকি অন্য কেউ এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন?
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর