ভাবা হচ্ছিল আর ফিরতে পারবেন না, তিনি ফিরছেন ২০২৫-এর মার্চে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:১৯ পিএম

শরীরে শক্তি উৎপাদনকারী নিষিদ্ধ বস্তু গ্রহণ ও অ্যান্টি ডোপিং নীতিমালা লঙ্ঘনের দায়ে সব ধরনের ফুটবল থেকে চার বছর নিষিদ্ধ হয়েছিলেন ফরাসি তারকা পল পগবা। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন সাবেক ইউভেন্তুস মিডফিল্ডার। আপিলে শাস্তি কমেছে পগবার। ফরাসি তারকার নিষেধাজ্ঞা চার বছর থেকে কমিয়ে ১৮ মাস করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।

সিএএস-এর মহাপরিচালক ম্যাথিও রিবে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নিষেধাজ্ঞা এখন ১৮ মাসে নেমেছে, যা ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল।’ ফলে আগামী বছরের মার্চেই ফুটবলে ফিরতে আর কোনো বাধা রইলো না পগবার। অনুশীলন শুরু করতে পারবেন আরও দুমাস আগেই।

গত বছরের ২০ আগস্ট সেরি আ-তে উদিনেসের বিপক্ষে ম্যাচে ৩-০ ব্যবধানের জয়ের পর ডোপ টেস্ট করা হয়েছিল পগবার। সে টেস্টে পগবার শরীরে উচ্চমাত্রায় টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়া যায়। এটি খেলোয়াড়দের শক্তিবর্ধনে সাহায্য করে। এ ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ফরাসি মিডফিল্ডারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইবুন্যাল (নাডো)।

পরে কাউন্টার অ্যানালাইসিসেও একই ফল আসায় ফেব্রুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা পান পগবা। তবে নিষেধাজ্ঞার সময় শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর থেকেই। তখন ভাবা হচ্ছিল, ৩১ পেরিয়ে যাওয়া পগবার আর মাঠেই ফেরা হবে না।

এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবী করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিলেন পগবা। সে আপিলেই শাস্তির মেয়াদ কমল ফরাসি তারকার।

সিএএসের রায়ের পর উচ্ছ্বসিত পগবা এক বিবৃতিতে বলেছেন, ‘অবশেষে দুঃস্বপ্ন শেষ হলো। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের পর আমি কেবল সেদিনের অপেক্ষাতেই আছি, যেদিন থেকে আমি আবারও আমার স্বপ্নের পথে চলতে পারব।

পগবা আরও উল্লেখ করেন, ‘আমি সব সময় বলে এসেছি, আমি জ্ঞানত অ্যান্টি–ডোপিং এজেন্সির নীতিমালা লঙ্ঘন করিনি। আমি ডাক্তারের পরামর্শে পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করেছিলাম, যা পুরুষ অ্যাথলেটদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না কিংবা বাড়ায় না।’

নিষেধাজ্ঞা কমানোয় সিএএসকে ধন্যবাদ জানাতে ভোলেননি পগবা, ‘আমি খেলার প্রতি সৎ, তারপরও স্বীকার করছি, এটা একটা কঠোর অপরাধ। আমি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ব্যাখ্যা শুনেছিলেন।’

উল্লেখ্য, ইউভেন্তুসের সঙ্গে পগবার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমের শেষ দিকে পগবাকে ইতালিয়ান ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে।

বিশ্বকাপের পর থেকে যে গুঞ্জন চলে আসছিল, অবশেষে তা-ই সত্যি হলো। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। আজ (মঙ্গলবার) ফরাসি ফুটবল ফেডারেশন জিদানের সঙ্গে চার...
স্পেন যেখানে নিজেদর সাফল্যের ভিত্তি তৈরি করেছে শক্তিশালী রক্ষণ দিয়ে। ফ্রান্স সেখানে ভরসা রেখেছে তারকায় ঠাসা আক্রমণভাগের ওপর। আজ রাতে হতে যাওয়া সেমিফাইনালটিকে তাই অনায়াসেই ফ্রান্সের অপ্রতিরোধ্য...
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারদলই সেমিফাইনালে উঠল। এবারের বিশ্বকাপের শুরু থেকে অনেকেই ফেভারিটের তালিকায় এ চারদলকে রেখেছিলেন। এর মধ্যে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা- এই তিন দলের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর