ভালো না খেলায় ভিনিসিয়ুসের ভিডিও দেখতে হলো তাঁকে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

মৌসুমের শুরু থেকে উড়ছিল মার্শেই। রবের্তো দে জেরবির অধীনে শুরু থেকেই দারুণ খেলতে থাকা দলটা লিগে মৌসুমের প্রথম আট ম্যাচেই পেয়েছে পাঁচ জয়, সঙ্গে দুটি ড্র। নবম ম্যাচে যখন পিএসজির বিপক্ষে নিজেদের মাঠে নামছিল মার্শেই, ভাবা হচ্ছিল, এবার বুঝি কঠিন পরীক্ষায়ই পড়তে যাচ্ছে পিএসজি!

কোথায় কী! ২০ মিনিটেই মার্শেইয়ের আমিনে হারিত লাল কার্ড দেখলেন, এরপর বিরতির আগেই তিন গোল খেয়ে গেল মার্শেই, শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই হেরেছে।

তবে এমন হারের পর একটা ‘শিক্ষাসফরে’র মধ্য দিয়ে যেতে হলো মার্শেইয়ের ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে। পিএসজির বিপক্ষে তাঁর প্রেসিং পছন্দ না হওয়ায় গ্রিনউডকে রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভিডিও দেখে শিখতে বাধ্য করেছেন মার্শেই কোচ দে জেরবি।

মার্শেইয়ের হয়ে এবার দারুণ ফর্মেই আছেন গ্রিনউড, লিগে এ পর্যন্ত ১০ ম্যাচে গোল করেছেন ৭টি, করিয়েছেন আরও দুটি। কিন্তু পিএসজির বিপক্ষে বিরতিতেই তাঁকে তুলে নেন দে জেরবি। কারণ, একে তো মার্শেই ২০ মিনিটে দশজনের দল হয়ে পড়েছিল, তারওপর গ্রিনউডের প্রেসিং ঠিকঠাক হচ্ছিল না।

সেখানেই শেষ নয়। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ লিখেছে, ২৩ বছর বয়সী গ্রিনউডকে এরপর ভিনিসিয়ুসের ভিডিও দেখতে বাধ্য করেছেন দে জেরবি। কেন? এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ভিনি বল নিজের দলের দখলে না থাকার সময়েও কীভাবে কঠোর পরিশ্রম করেন, সেটি দেখে যাতে শিখতে পারেন গ্রিনউড।

তা সেই ভিডিও দেখে প্রেসিং কতটা শিখেছেন গ্রিনউড, তা এখনো বলার সময় আসেনি। তবে লিগে নঁতের বিপক্ষে পরের ম্যাচেই দলকে জেতানো গোলটি করেছেন তিনি।

 

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর