লিভারপুলে চুক্তি নিয়ে সালাহ

‘আমি থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি’

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

নতুন কোচ আরনে স্লটের অধীনে এই মৌসুমে লিগ আর চ্যাম্পিয়নস লিগে লিভারপুল উড়ছে ঠিকই, তবে পারফরম্যান্সের বাইরে ক্লাবটার সমর্থকদের বড় একটা শঙ্কা দিন দিন বাড়ছে। দলের তিন মহাতারকা – ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক আর রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড তিনজনেরই যে চুক্তি এই মৌসুম শেষেই শেষ! এখন পর্যন্ত তিনজনের কারও চুক্তি নিয়ে আশাব্যঞ্জক কিছু শোনা যায়নি।

এই যখন অবস্থা, তেমন মুহূর্তে চুক্তির কোনো প্রস্তাব এখনো পাননি জানিয়ে হতাশার কথা সরাসরিই জানিয়েছেন সালাহ। সাউদাম্পটনের মাঠে গতকাল সালাহর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে লিভারপুল, তাতে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধানটা ৮ পয়েন্টে বাড়িয়ে নিয়েছে স্লটের দল। সেই ম্যাচের পরই সাংবাদিকদের চুক্তি নিয়ে প্রশ্নে হতাশার কথা সরাসরি জানিয়েছেন সালাহ।

৩২ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড ম্যাচের পর টিম বাসে ওঠার আগে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ডিসেম্বর চলছে, এখনো ক্লাবের দিক থেকে কোনো প্রস্তাব আমি পাইনি। আমি থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’

চুক্তির প্রস্তাব না পাওয়ায় হতাশ কি না, এমন প্রশ্নে সালাহ সরাসরিই বলেছেন, ‘অবশ্যই, হ্যাঁ! আমি শিগগিরই অবসর নিচ্ছি না, তাই আমি আপাতত খেলে যাচ্ছি, মৌসুমটা আরও ভালোভাবে শেষ করার দিকে মনোযোগ দিচ্ছি। চেষ্টা করছি যাতে প্রিমিয়ার লিগ আর সম্ভব হলে চ্যাম্পিয়নস লিগও জিততে পারি। আমি হতাশ, দেখা যাক!’

লিভারপুল আনুষ্ঠানিকভাবে সালাহর মন্তব্য নিয়ে বা সালাহর চুক্তির ব্যাপারে কিছু জানানোর কথা নয়, জানায়ওনি। তবে বিবিসি লিখেছে, ক্লাবের এক সূত্র তাদের জানিয়েছেন যে সালাহর এজেন্ট রামি আব্বাস ইসার সঙ্গে আলোচনা চলছে এবং সে আলোচনা ইতিবাচক।

বয়স ৩২ হলেও সালাহর ফিটনেস ইঙ্গিত দেয়, আরও অন্তত দু-তিন মৌসুম অনায়াসে খেলে যেতে পারবেন তিনি। পারফরম্যান্সও দারুণ। মৌসুমে এ পর্যন্ত লিগে ১২ ম্যাচে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট সালাহর, চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ১ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪টি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ সর্বশেষ ২০২২ সালে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন, যা শেষ হবে এই মৌসুমে। নতুন চুক্তির ব্যাপারে সালাহ নিজেও খুবই আগ্রহী, ‘এই ক্লাবে আমি অনেক বছর ধরে আছি, এমন ক্লাব আর দ্বিতীয়টি নেই। আমি সমর্থকদের ভালোবাসি, তাঁরাও আমাকে ভালোবাসেন। কিন্তু দিন শেষে (চুক্তির) ব্যাপারটা তো আর আমার বা সমর্থকদের হাতে নেই। অপেক্ষা করি, দেখা যাক।’

গত বছরের সেপ্টেম্বরে সালাহর জন্য সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের ১৫ কোটি পাউন্ডের অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। তাহলে মৌসুমের শেষে সালাহ বিনামূল্যেই ক্লাব ছেড়ে যাওয়ার শঙ্কা থাকার পরও কেন সালাহকে চুক্তির প্রস্তাব করছে না? প্রশ্নটা উঠছে।

বিবিসিতে সাংবাদিক ড্যানিয়েল অস্টিনের বিশ্লেষণ, সালাহ সাধারণত টিম বাসে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা বলেন না। গতকাল বলেছেন, অর্থাৎ ধরে নিতে হবে, সালাহ চেয়েছেন ক্লাবকে একটা বার্তা দিতে। তাঁর চুক্তি নবায়ন না হওয়ার পেছনে কারণ যে শুধু ক্লাবের দিক থেকে দেরি, সেটি বোঝাতে চেয়েছেন সমর্থকদের।

কিন্তু লিভারপুলের দিক থেকে ভাবনার ব্যাপার কী? অস্টিন লিখেছেন, লিভারপুলের গত কয়েকবছরে দারুণ সফল ডেটা-ভিত্তিক বিশ্লেষণ পদ্ধতিতে যাঁরা কাজ করছেন, তাঁদের শঙ্কা, তিন বছরের চুক্তি করলেই সালাহর পারফরম্যান্সে ঘাটতি দেখা দেবে। ওদিকে তিন বছরের চুক্তি করলে সেটি শেষ হতে হতে সালাহর বয়স ৩৫ পেরিয়ে যাবে। সালাহ যে মানের তারকা, তাঁর বেতন লিগের সেরা খেলোয়াড়দের সঙ্গে মানানসই-ই হবে। কিন্তু চুক্তি করার আগে তেড়েফুঁড়ে খেলা সালাহ দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলার পর দম হারিয়ে ফেললে লিভারপুলের জন্য দুদিক থেকেই ক্ষতি – চুক্তি শেষ হতে হতে তাঁকে আর বিক্রি করার সুযোগ থাকবে না, যেহেতু তাঁর বয়স হয়ে যাবে। অন্যদিকে তাঁর আকাশচুম্বী বেতন টেনে যেতে হবে।

আরেকটি দিকও ভাবতে হচ্ছে লিভারপুলকে। সালাহর চুক্তি আগেভাগে হয়ে গেলে সেটি তো নিশ্চিতভাবেই বড় অঙ্কের বেতনেই হবে। সে ক্ষেত্রে ভন ডাইক আর আলেক্সান্ডার-আরনল্ডও চুক্তিতে বেতন বেশি দাবি করে বসার ঝুঁকি মাথায় রাখছেন লিভারপুলের কর্তাব্যক্তিরা।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর