লিভারপুল আর ক্লপকে অপমান করে চাকরিই হারালেন রেফারি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

প্রিমিয়ার লিগে দল আছে ২০টি, এর মধ্যে একটি দল – লিভারপুলের প্রতিই যেন বিরক্তি ছিল ইংলিশ রেফারি ডেভিড কুটের। লিভারপুল সমর্থকেরাও সব সময় তাঁর বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন। কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক গোপন ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, লিভারপুল আর ক্লাবটির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের ব্যাপারে বলতে গিয়ে অপমানসূচক শব্দ ব্যবহার করেছেন কুট।

এমন আচরণের চরম মূল্যই দিতে হচ্ছে কুটকে। ইংলিশ ফুটবলে পেশাদার ম্যাচের রেফারিদের নিয়ন্ত্রক সংস্থা পিজিএমওএল আজ জানিয়েছে, চাকরি হারাচ্ছেন কুট।

গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লিভারপুল ও ক্লপকে বর্ণনা করতে বলার পর চার অক্ষরের ইংরেজি দুটি অপমানসূচক শব্দ ব্যবহার করেছেন কুট। ভিডিওতে কুটকে দৃশ্যত অপ্রকৃতিস্থ মনে হচ্ছিল।

ধারণা করা হচ্ছে, ওই ভিডিওটা ২০২০ সালের জুলাইয়ের, লিগে বার্নলির বিপক্ষে লিভারপুলের ১-১ গোলে ড্র ম্যাচের পর। ওই ম্যাচের পর ক্লপ সমালোচনা করেছিলেন ম্যাচের রেফারি কুটের, বলেছিলেন, লিভারপুলের খেলোয়াড়দের ওপর হওয়া ফাউলে বাঁশি বাজাননি কুট।

ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই তদন্তে নামে পিজিএমওএল। তবে তদন্ত শুধু ওই এক অভিযোগেই থেমে থাকেনি। এক তদন্ত শুরু হওয়ার পর ইংলিশ দৈনিক দ্য সান একটি ছবি ছাপায়, যেখানে দেখা যায় – গত জুনে ইউরো চলার সময়ে একটি ইউএস ডলার নোটে মুড়িয়ে সাদা পাউডার জাতীয় কিছু সেবন করছেন কুট।

দুই অভিযোগে তদন্তের পর আজ পিজিএমওএলের রায়, কুটকে বরখাস্ত করা হচ্ছে। ৪২ বছর বয়সী রেফারিকে নিয়ে পিজিএমওএল তাদের রায়ে লিখেছে, অভিযোগের বিপরীতে কুটের পক্ষে দাঁড়ানোর মতো পরিস্থিতি আর নেই। ‘ডেভিড কুটের কর্মকান্ড তাঁর চাকরির চুক্তির শর্তের বিপরীতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে’ – বিবৃতিতে লিখেছে পিজিএমওএল। কুট অবশ্য রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

লিভারপুল সমর্থকদের অবশ্য কুটের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। লিভারপুল ও ক্লপের প্রতি কুটের অপমানসূচক শব্দ ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার পর ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যাচে বক্সে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের হ্যান্ডবলের পর রেফারির দায়িত্ব পালন করা কুট পেনাল্টি দেননি। সে ম্যাচের পর এ নিয়ে ক্লপ অভিযোগ করেছিলেন, পেনাল্টির ঘটনায় ভিএআর রেফারি ক্রিস কাভানাহর সঙ্গেও আলোচনা করেননি কুট। কাভানাহ কুটকে মাঠের পাশের মনিটরে ঘটনাটি আরেকবার দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

এর আগে ২০২০ সালের অক্টোবরে এভারটনের বিপক্ষে ম্যাচে এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ডের জঘন্য ফাউলে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাঁটুর লিগামেন্টই (এসিএল) ছিঁড়ে যায়, পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে যান ফন ডাইক। সে ঘটনায় পিকফোর্ডকে ন্যুনতম শাস্তি হলুদ কার্ডও দেখাননি কুট।  

বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
গতকালের জয়ের পর লিগের ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আছে ইউনাইডেট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। দুটি দলেরই হাতে এখন ৩টি করে ম্যাচ বাকি আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ...
মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন,প্যালেসের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না সালাহ। অর্থাৎ লিভারপুলের জার্সিতে আর খেলতে দেখা যাবে না ৩৩ বছর মিসরীয় ফরোয়ার্ডকে।
তা এখনই কেন এমন প্রশ্ন উঠছে? এর আগে গতমাসে সালাহ ঘোষণা দিয়েছেন, লিভারপুলের জার্সিতে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। সেটি বিবেচনায় আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এখনো প্রায়...
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
লোডিং...

এলাকার খবর