বলছেন রোনালদো

নেইমার-মেসিদের খেলে যাওয়া লিগের চেয়ে সৌদি লিগ সেরা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

পেশাদার ফুটবলে ইউরোপিয়ান অধ্যায়ের ইতি টেনে ২০২৩ সালের শুরুতে সৌদি ক্লাব আল নাসরে নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে সৌদি লিগের মান নিয়ে অনেকবার মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা। চলতি বছরের জানুয়ারিতেও বলেছিলেন, সৌদি লিগ ফরাসি লিগ আঁ-র চেয়ে এগিয়ে আছে।

বছরের শেষভাগে এসে আবারও একই বুলি নতুন করে আওড়েছেন রোনালদো। আবারও জানিয়েছেন, লিগ আঁ-র চেয়ে আরব লিগ লিগ ভালো। তবে রোনালদোর এমন মন্তব্যে একমত নন জ্লাতান ইব্রাহিমোভিচ। সাবেক সুইডিশ স্ট্রাইকার এর আগেই জানিয়েছেন, আরব লিগে ১০ গোল করা ফ্রেঞ্চ লিগে ১ গোল করার সমান।

গতকাল গ্লোব সকার অ্যাওয়ার্ডে উপস্থিত হয়ে রোনালদো বলেছেন, ‘লিগ আঁ-র চেয়ে সৌদি প্রো লিগ এগিয়ে। আমি এখানে (প্রো লিগ) এখানে খেলছি বলে এমনটা বলছি না। মানুষ এ লিগ নিয়ে কী ভাবে, সে বিষয়ে আমার মাথাব্যথা নেই। খেলোয়াড়দের এখানে খেলতে আসা উচিত। এখানে এলেই তারা দ্রুত বুঝে যাবে। ৩৮, ৩৯, ৪০ ডিগ্রি সেলসিয়াসে খেলার চেষ্টা করেই দেখুন…’

রোনালদো যোগ করেন, ‘এলেই দেখতে পাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আসেন। ফ্রান্সে এক পিএসজি বাদে অন্য কোনো দল নেই বললেই চলে। অন্য কোনো দল তাদের হারাতে পারে না। কারণতাদের অনেক বেশি টাকা আছে। সেই সঙ্গে সেরা খেলোয়াড়গুলোও ওদের দলেই।’

তবে রোনালদোর সঙ্গে একমত নন ইব্রাহিমোভিচ। সুইডিশ স্ট্রাইকার আরব লিগে ১০ গোল করাকে স্প্যানিশ লা লিগায় কেবল একটি কর্নার নেওয়ার সমান হিসেবে উল্লেখ করেছেন। গত জানুয়ারিতে ইব্রাহিমোভিচ বলেছিলেন, ‘আরব লিগে ১০ গোল করা ফ্রেঞ্চ লিগে ১ গোল করার সমান। আর লা লিগায় একটা কর্নার নেওয়ার মতো।’

রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর