অধিনায়কত্ব নিয়ে মন কষাকষি, কোচ ছাঁটাইয়ের পর ফিরছেন ‘অবসর’ ভেঙে

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম

বেলজিয়ামের নতুন কোচ রুদি গার্সিয়া বলেছেন মার্চের ম্যাচের জন্য জাতীয় দলে ফিরছেন গোলকিপার থিবো কোর্তোয়া। আগের ম্যানেজার ডমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলার পর গত আগস্টে রেয়াল মাদ্রিদ গোলকিপার ঘোষণা দিয়েছিলেন, যতদিন এই কোচ দায়িত্বে থাকবেন, ততদিন জাতীয় দলে খেলবেন না। 

কোর্তোয়াকে অবশ্য খুব বেশিদিন ‘অবসর’-এ থাকতে হচ্ছে না। গত জানুয়ারিতেই ছাঁটাই হয়েছেন তেদেস্কো। আর দায়িত্ব পেয়েই ৩২ বছর বয়সী কোর্তোয়ার সঙ্গে কথা বলেছেন গার্সিয়া। ১০২ আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলকিপারকে ফিরিয়ে আনছেন নতুন কোচ।

আগামী ২০ ও ২৩ মার্চ ইউক্রেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলবে বেলজিয়াম। এ ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে গার্সিয়া লে’কিপকে বলেছেন, ‘ও ফিরবে। পুরো বেলজিয়ামের জন্য এটা দারুণ খবর। আমি সবসময় থিবোকে বিশ্বের সেরা গোলকিপার হিসেবে মানি, তবে ম্যাটস সেলস ও কোয়েন ক্যাস্তিলও ভালো।’

গত মাসে বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে মুখোমুখি হয়েছি মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সেদিন  মাঠে গিয়ে কোর্তোয়া ছাড়াও আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন গার্সিয়া, ‘আমি রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে মাদ্রিদে ওর সঙ্গে দেখা করেছি। ওই সুযোগে কেভিন দি ব্রুইনা ও জেরেমি ডকুর সঙ্গেও কথা হয়েছে। ’

এদেন আজাখের অবসরের পর দি ব্রুইনা বেলজিয়ামের অধিনায়কত্ব পান। ২০২৩ সালে চোটের কারণে ব্রুইনা ছিটকে পড়ায় কোর্তোয়া আশা করেছিলেন তাঁকে অধিনায়ক বানানো হবে। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে ইউরোর বাছাইপর্বে রোমেলু লুকাকুকে অধিনায়ক বানান তেদেস্কো। এতে কোর্তোয়ার মনঃক্ষুণ্ন হওয়ার খবর দেয় দ্য অ্যাথলেটিক।

এরপর গত মৌসুমের প্রায় পুরোটাই চোটের কারণে বাইরে ছিলেন কোর্তোয়া। তবে শেষ দিকে ফিরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেমেছিলেন। কিন্তু তেদেস্কো তাঁকে ইউরোর দলে রাখেননি। এরপরই কোর্তোয়া ঘোষণা করেন, এই ইতালিয়ান দায়িত্বে থাকলে তিনি আর খেলবেন না।
গত নভেম্বরে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী পিটার উইলিয়ামস নিজে দেখা করেছিলেন কোর্তোয়ার সঙ্গে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কোর্তোয়া।

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর